লেবাননের বৈরুতে ইসরাইলের হামলায় নিহত ২২

১১ অক্টোবর ২০২৪, ০৭:২২ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
বৈরুতের কেন্দ্রস্থলে ইসরাইলি বাহিনীর হামলা

বৈরুতের কেন্দ্রস্থলে ইসরাইলি বাহিনীর হামলা © সংগৃহীত

লেবাননের মধ্য বৈরুতের কেন্দ্রস্থলে ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার ( ১০ অক্টোবর) রাতে এই হামলা চালানো হয়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এতে দুটি মহল্লা সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।

ইসরাইল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) এর আগে হামলার এলাকাগুলোকে হিজবুল্লাহ-ঘনিষ্ঠ হিসাবে বর্ণনা করেছিল, কিন্তু এই নতুন হামলা নিয়ে এখনও কোনও মন্তব্য করেনি।

 লেবাননের একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়েছে  একজন সিনিয়র হিজবুল্লাহ নেতাকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে।

এ সময় বৈরুতের কেন্দ্রস্থলে উপরের দিকে কালো ধোঁয়া উঠতে দেখা যায়। রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছেন, ঘনবসতিপূর্ণ আবাসিক পাড়ার একটি গ্যাস স্টেশনের কাছে একটি হামলা চালানো হয়। 
 
ইসরাইলের পক্ষ থেকে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। তবে বৃহস্পতিবার রাতে সেনাবাহিনী নির্দিষ্ট ভবনসহ বৈরুতের দক্ষিণ শহরতলির জন্য একটি নতুন উচ্ছেদ সতর্কতা জারি করে।

আগের দিন, ইসরাইল দক্ষিণ লেবাননের বেসামরিক নাগরিকদের যুদ্ধ পরিস্থিতি এড়াতে বাড়িতে ফিরে না যাওয়ার জন্য সতর্ক করেছিল।

এর আগে  ইউনাইটেড নেশনস ইন্টেরিম ফোর্স ইন লেবানন (ইউএনআইএফআইএল)  বাহিনী জানায়, একটি ইসরাইলি ট্যাঙ্ক রাস আল-নাকোরায় বাহিনীর প্রধান সদর দফতরের একটি ওয়াচ টাওয়ারে গুলি ছুড়লে তাদের দুই শান্তিরক্ষী আহত হন। আরও দুটি হামলা চালায় তারা। তবে ওই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জাতিসংঘের একটি সূত্র জানিয়েছে।

ট্যাগ: ইসরায়েল
হাবিপ্রবি শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
  • ১২ এপ্রিল ২০২৬
রান্নাঘর ঝাড়ু দেওয়ার সময় সাপের কামড়ে তরুণীর মৃত্যু
  • ১২ এপ্রিল ২০২৬
কেয়ার বাংলাদেশে চাকরি, আবেদন ১৮ এপ্রিল পর্যন্ত
  • ১২ এপ্রিল ২০২৬
ইবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯২ শতাংশ
  • ১২ এপ্রিল ২০২৬
রাতের অন্ধকারে আক্রমণ করেছে হাম, আমরা অ্যারেস্ট করতে সক্ষম …
  • ১২ এপ্রিল ২০২৬
মেহেরপুরে জিয়া খালের পুনঃখনন কাজের উদ্বোধন
  • ১২ এপ্রিল ২০২৬