বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন জাকির নায়েক

১০ অক্টোবর ২০২৪, ০৮:৪৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
সম্মাননা দেওয়ার ছবি

সম্মাননা দেওয়ার ছবি © সংগৃহীত

করাচি বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি (হনরিস কাউসা) প্রদান করেছে বিশিষ্ট ইসলামিক স্কলার ও বক্তা ডা. জাকির নায়েককে। করাচির সিন্দ গভর্নরের বাসভবনে অনুষ্ঠিত এক বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয় এই ইসলামিক স্কলারকে। 

আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) পাকিস্তানের গণমাধ্যম দ্য নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সম্মানসূচক ডিগ্রি প্রদান করেন সিন্ধ গভর্নর কামরান টেসোরি, যিনি করাচি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরও।  তিনি বলেন, ইসলামের জন্য সেবার স্বীকৃতি হিসেবে এই সম্মানসূচক ডিগ্রি ড. নায়েককে দেওয়া হয়েছে।

সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গভর্নর টেসোরি বলেন, ড. নায়েক ইসলাম সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে সফলভাবে অনেক বিতর্কে অংশ নিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন যে, ডা. নায়েক সর্বোচ্চ নিষ্ঠা ও প্রতিশ্রুতির মাধ্যমে ইসলামের প্রচার অব্যাহত রাখবেন।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের কনস্যুলেট জেনারেল, সিন্ধ হায়ার এডুকেশন কমিশনের চেয়ারম্যান ড. তারিক রাফি, করাচি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. খালিদ ইরাকি, মুফি আব্দুল রহিম উপস্থিত ছিলেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ডিন এবং সিনিয়র ফ্যাকাল্টি সদস্যরাও উপস্থিত ছিলেন।

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক 
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
২৪-এর পরাজিত শক্তিকে আস্কারা দেবেন না: বিরোধী রাজনৈতিক দলের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জিয়াউর রহমান থেকে তারেক রহমান—জাতিসংঘের মঞ্চে বাংলাদেশের প…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
কমিটির হাতে ক্ষমতা, ভাইভা নম্বর বৃদ্ধি, এখন ভেরিফিকেশনে বাদ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ ক…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
‘রাষ্ট্রের মনে হয়েছে প্রাইমারিতে চাকরি করার জন্য যথেষ্ট যোগ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬