রাশিয়ার বিমানঘাঁটিতে ইউক্রেনের হামলা

১০ অক্টোবর ২০২৪, ০৭:২৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
হামলার চিত্র

হামলার চিত্র © সংগৃহীত

রাশিয়ার একটি বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে ইউক্রেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে ইউক্রেনের একটি ড্রোন রাশিয়ার দক্ষিণ আদিগিয়া প্রজাতন্ত্র অঞ্চলের খানস্কায়া সামরিক বিমানঘাঁটিতে আঁচড়ে পড়ে। 

বার্তা সংস্থা রয়টার্স বলছে, রাশিয়ার নিউজ আউটলেট ম্যাশ জানিয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি একটি দূরপাল্লার ড্রোন ওই বিমান ঘাঁটির কাছে ভূপাতিত করা হয়েছে। মিডিয়াটি তার একটি ছবিও প্রকাশ করেছে।

এই আঞ্চলের প্রধান মুরাত কুম্পিলভ টেলিগ্রামে পৃথক এক বার্তায় বলেছেন, একই এলাকার রডনিকোভি গ্রামটি ড্রোন হামলা হয়েছে। হামলার পরে আগুনের কারণে গ্রামটি খালি করা হচ্ছে। তিনি বলেন, হামলাটি মেকপ শহরের উপশহরকে লক্ষ্য করে হয়েছে, মূলত সেখানে বিমানঘাঁটি অবস্থিত। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

অন্যদিকে বার্তা সংস্থা আরআইএ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে বলেছে, যে বৃহত্তর কুবান ও আদিগিয়া অঞ্চলে এক রাতে ৪৭টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

১২ শতাধিক প্রার্থী নিয়োগপত্র পাননি, ঢাবিতে আন্দোলনে নামছেন …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক 
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
২৪-এর পরাজিত শক্তিকে আস্কারা দেবেন না: বিরোধী রাজনৈতিক দলের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জিয়াউর রহমান থেকে তারেক রহমান—জাতিসংঘের মঞ্চে বাংলাদেশের প…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
কমিটির হাতে ক্ষমতা, ভাইভা নম্বর বৃদ্ধি, এখন ভেরিফিকেশনে বাদ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ ক…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬