হিজবুল্লাহ’র সম্ভাব্য প্রধান সাফিয়েদ্দিনকে হত্যার দাবি

০৯ অক্টোবর ২০২৪, ০৯:২২ AM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫১ AM
হাশেম সাফিয়েদ্দিন

হাশেম সাফিয়েদ্দিন

হিজবুল্লাহর সম্ভাব্য প্রধান হাশেম সাফিয়েদ্দিনকে হত্যার দাবি করেছে ইসরায়েল। গত ৩ অক্টোবর লেবাননের রাজধানী বৈরুতে হামলায় তার মৃত্যু হয় বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

মঙ্গলবার (৮ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় টাইমস অব ইসরায়েল। নেতানিয়াহু বলেন, ইসরায়েল হিজবুল্লাহর সক্ষমতা হ্রাস করেছে। অনেক বছর পর হিজবুল্লাহ দুর্বল হয়ে পড়েছে।

এর আগে ইসরায়েলি সেনাদের হামলায় হিজবুল্লাহর এই শীর্ষ নেতার মারা গেছেন বলে অনুমান করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত।

আরও পড়ুন: কে এই আলোচিত হিজবুল্লাহ নেতা হাশেম সাফিউদ্দিন

গত সপ্তাহে বৈরুতে ইসরায়েলি বিমান হামলার পর থেকেই হাশেম সাফিয়েদ্দিনের সাথে যোগাযোগ করা যাচ্ছিলো না। ৬০ বছর বয়সী এই নেতা সংগঠনটির রাজনৈতিক কাউন্সিল ও এক্সিকিউটিভ কাউন্সিলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর মৃত্যুর পর তাকেই সংগঠনটির পরবর্তী উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হতো।

১২ শতাধিক প্রার্থী নিয়োগপত্র পাননি, ঢাবিতে আন্দোলনে নামছেন …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক 
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
২৪-এর পরাজিত শক্তিকে আস্কারা দেবেন না: বিরোধী রাজনৈতিক দলের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জিয়াউর রহমান থেকে তারেক রহমান—জাতিসংঘের মঞ্চে বাংলাদেশের প…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
কমিটির হাতে ক্ষমতা, ভাইভা নম্বর বৃদ্ধি, এখন ভেরিফিকেশনে বাদ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ ক…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬