কে এই আলোচিত হিজবুল্লাহ নেতা হাশেম সাফিউদ্দিন

২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১২ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৬ PM
হিজবুল্লাহর নির্বাহী কাউন্সিলের প্রধান হাশেম সাফিউদ্দিন

হিজবুল্লাহর নির্বাহী কাউন্সিলের প্রধান হাশেম সাফিউদ্দিন © এএ ফটো

ইসরায়েলের হামলায় গত শুক্রবার নিহত হন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। তার উত্তসূরি কে হবেন তা নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে জোর আলোচনা। যার নামটি জোরালোভাবে উচ্চারিত হচ্ছে তিনি হলেন নাসরুল্লাহর আপন চাচাতো ভাই হাশেম সাফিউদ্দিন। 

তিনি হিজবুল্লাহর নির্বাহী কাউন্সিলের প্রধান। কার্যনির্বাহী পরিষদের প্রধান হিসেবে সাফিউদ্দিন হিজবুল্লাহর রাজনৈতিক বিষয়গুলো তত্ত্বাবধান করেন। তিনি জিহাদ কাউন্সিলেরও সদস্য। এই কাউন্সিল দলের সামরিক অভিযান পরিচালনা করে।

হিজবুল্লাহর অন্যতম প্রধান এই ব্যক্তির সংগঠনটির আন্দোলন ও ইরানের সাথে গভীর সম্পর্ক রয়েছে। নেতৃত্বের ক্ষেত্রে তিনি যোগ্য উত্তরসূরি হতে পারেন বলে অনেকেই মনে করছেন। গত জুনে এক হিজবুল্লাহ কমান্ডার নিহত হওয়ার পর সাফিউদ্দিন বলেছিলেন, শত্রুকে কান্না ও বিলাপের জন্য প্রস্তুত হতে বল। 

আরও পড়ুন: নিহত হাসান নাসরুল্লাহ—নিশ্চিত করেছে হিজবুল্লাহ

৪২ বছরের পুরোনো গোষ্ঠী হিজবুল্লাহর বিভিন্ন কাউন্সিলে সাফিউদ্দিনকে একাধিক পদ পেতে সহায়তা করেছিলেন নাসরুল্লাহ। বিভিন্ন সময়ে দেয়া জনসম্মুখে তার বিবৃতিতে প্রায়ই হিজবুল্লাহর সামরিক অবস্থান ও ফিলিস্তিনিদের জন্য সংহতির বিষয়টির প্রতিফলন ঘটে।  হিজবুল্লাহতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা তাকে বিদেশি প্রতিপক্ষের শত্রুতে পরিণত করেছে। ২০১৭ সাল থেকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের ‘সন্ত্রাসী’ তালিকায় রয়েছে সাফিউদ্দিনের নাম। সূত্র: রয়টার্স

বৈশ্বিক টুর্নামেন্টে স্বর্ণপদক জয় বিজিবি রাকিবের
  • ২৯ মার্চ ২০২৬
বাসের বক্সে ৫৫ ছাগলের মৃত্যু, ২জনকে জরিমানা
  • ২৯ মার্চ ২০২৬
হোয়াইট হাউসে ফোন করলেই ভেসে উঠছে ‘এপস্টেইন আইল্যান্ড’
  • ২৯ মার্চ ২০২৬
‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ য…
  • ২৯ মার্চ ২০২৬
‘চাঁদাবাজির অভিযোগ প্রমাণ করতে পারলে আত্মহত্যা করব’— বিএনপি…
  • ২৯ মার্চ ২০২৬
রাজধানীতে কলেজ শিক্ষার্থীকে হত্যা মামলায় গ্রেপ্তার ৪
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence