ইরানে সব ধরনের ফ্লাইট বাতিল করল এমিরেটস এয়ারলাইন

০৮ অক্টোবর ২০২৪, ০৫:৩০ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫১ AM
এমিরেটস এয়ারলাইন

এমিরেটস এয়ারলাইন © সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানে চলাচলকারী সব ফ্লাইট বাতিল করেছে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় আকাশ পরিবহন সংস্থা এমিরেটস এয়ারলাইন। সংস্থাটি জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে তারা।

মঙ্গলবার (৮ অক্টোবর) এমিরেটস কর্তৃপক্ষ জানায়, আজকের জন্য ইরানে সব ধরনের ফ্লাইট পরিচালনা বাতিল করা হয়েছে। গত ১ অক্টোবর ইসরায়েলে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। হামাস ও হিজবুল্লাহর বেশ কয়েকজন শীর্ষ নেতাকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে এই হামলা চালায় তেহরান। ইসরায়েল এই হামলার পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে।

মধ্যপ্রাচ্যের চলমান এই উত্তেজনা সামগ্রিকভাবে আকাশপথ ও আঞ্চলিক নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এমিরেটস কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এবং ফ্লাইট চালুর বিষয়ে পরে সিদ্ধান্ত নেবে।

এদিকে, ইসরায়েলের হাইফা শহরে বড় ধরনের রকেট হামলা চালিয়েছে লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা লেবানন থেকে প্রায় ৮৫টি প্রোজেক্টাইল উৎক্ষেপণ শনাক্ত করেছে। প্রোজেক্টাইলগুলোকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে বলে উল্লেখ করেছে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলি মিডিয়া বলছে, হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরুর থেকে হাইফা শহরে চালানো সবচেয়ে বড় হামলা ছিল এটি। ইসরায়েলের চ্যানেল ১২ বলেছে, শহরটিতে কমপক্ষে পাঁচটি রকেট আঘাত হেনেছে। হাইফার মেয়র জানিয়েছেন, উপসাগরীয় এলাকায় একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রাথমিকে নিয়োগবঞ্চিতদের দায় সরকারকেই নিতে হবে: জামায়াত
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
নিউইয়র্কের রাস্তায় ববি হাজ্জাজকে ‘টেরোরিস্ট’ বলে কটূক্তি, ভ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে বাদ, ঢাবিতে সরকারকে লাল কার্ড
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেএসডির মানববন্ধন
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যসেবা উন্নত না হলে প্রকৃত সমৃদ্ধি সম্ভব নয়: রিজভী
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
১২ শতাধিক প্রার্থী নিয়োগপত্র পাননি, ঢাবিতে আন্দোলনে নামছেন …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬