পদার্থবিজ্ঞানে নোবেল জিতলেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ২ বিজ্ঞানী

০৮ অক্টোবর ২০২৪, ০৩:৫৪ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫৩ AM
জন জে. হপফিল্ড ও জিওফ্রে ই. হিন্টন

জন জে. হপফিল্ড ও জিওফ্রে ই. হিন্টন © সংগৃহীত

এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার জিতেছেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ২ বিজ্ঞানী। কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের সাহায্যে মেশিন লার্নিংকে সক্ষম করে এমন মৌলিক আবিষ্কার এবং উদ্ভাবনের জন্য সম্মানজনক এই পুরস্কারে ভূষিত হয়েছেন তারা। 

এই দুই বিজ্ঞানী হলেন যুক্তরাষ্ট্রের নাগরিক জন জে. হপফিল্ড এবং যুক্তরাজ্যের নাগরিক জিওফ্রে ই. হিন্টন। বাংলাদেশ সময় আজ মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেল ৩টা ৪৫ মিনিটে সুইডেনের স্টকহোম থেকে এ বছরের পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।

নোবেলজয়ী এই বিজ্ঞানীরা পাবেন একটি নোবেল মেডেল, একটি সনদপত্র এবং ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা। বাংলাদেশি মুদ্রায় এর অর্থমূল্য প্রায় ১২ কোটি ৮০ লাখ টাকা। যেসব বিভাগে একাধিক নোবেলজয়ী থাকবেন, তাদের মধ্যে এই অর্থ সমান ভাগে ভাগ করে দেওয়া হবে।

বরাবরের মতো এবারও ঘোষণার আগে নোবেল পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তি-প্রতিষ্ঠান বা সংক্ষিপ্ত তালিকা সম্পর্কে কিছু জানানো হয়নি। পুরো প্রক্রিয়া অত্যন্ত গোপনীয়তার সঙ্গে সম্পন্ন করেছে নোবেল কমিটি। আগামী ১৪ অক্টোবর পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা হবে।

অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫ শ্যালো মেশিন ধ্বংস
  • ০৮ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল অনার্স ভর্তি আবেদনের সময় বা…
  • ০৮ এপ্রিল ২০২৬
চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদকে হারাল বায়ার্ন
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের ১৫ শর্তকে ‘অগ্রহণযোগ্য’ বলল ইরান, কী আছে এতে?
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তরা ইউনিভার্সিটিতে ১০০ শতাংশ বৃত্তির সুযোগ 
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, বায়ুদূষণে দ্বিতীয়
  • ০৮ এপ্রিল ২০২৬
close