পশ্চিমবঙ্গে কয়লাখনিতে বিস্ফোরণে ৭ শ্রমিক নিহত

০৮ অক্টোবর ২০২৪, ১০:৪৮ AM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫৩ AM
পশ্চিমবঙ্গের বীরভূমে কয়লাখনিতে বিস্ফোরণে সাত শ্রমিক নিহত

পশ্চিমবঙ্গের বীরভূমে কয়লাখনিতে বিস্ফোরণে সাত শ্রমিক নিহত © সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূমে কয়লাখনিতে বিস্ফোরণে সাত শ্রমিক নিহত ও অনেকে আহত হয়েছেন। গতকাল সোমবার খয়রাশোলের লোকপুর থানায় ভাদুলিয়াতে কয়লাখনিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তখনই সাতজন মারা যান।

কীভাবে এই বিস্ফোরণ হলো, তা প্রশাসনের পক্ষ থেকে জানানো না হলেও প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কয়লা তোলার সময় ব্লাস্টিং করা হয় এবং তাতেই এ দুর্ঘটনা ঘটে। গঙ্গারামচক মাইনিং প্রাইভেট লিমিটেডের (জিএমপিএল) কয়লাখনিতে বিস্ফোরণের পর ঊর্ধ্বতন কর্মকর্তারা পালিয়েছেন।

পুলিশ ঘটনাস্থলে গেছে। এছাড়া প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। তারা আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠিয়েছে। খনিতে কেউ আটকে আছেন কি না, তা-ও দেখা হয়েছে। এলাকায় এই বিস্ফোরণ নিয়ে উত্তেজনাও আছে।

ওই কয়লাখনির শ্রমিকেরা জানিয়েছেন, প্রতিদিনের মতো এদিনও তারা সকালে কাজ করতে আসেন। তারপর তারা প্রবল বিস্ফোরণের শব্দ পান।

আর পড়ুন: নোবেল পুরস্কার ঘোষণা শুরু, চিকিৎসাশাস্ত্রে পেলেন যুক্তরাষ্ট্রের ২ বিজ্ঞানী

স্থানীয় লোকজন বলেছেন, একটি ট্রাকে করে বিস্ফোরক আনা হয়েছিল। অন্যদিন দুটি ট্রাকে করে বিস্ফোরক আনা হয়। কিন্তু এদিন একটি ট্রাকেই বিস্ফোরক আনা হয়েছিল।এর জেরে এই বিস্ফোরণ হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

২০২৩ সালে কুলটিতে অবৈধ খনন করতে গিয়ে কয়েকজন কয়লাখনিতে আটকা পড়েন। ওই খনি ছিল ভারত কোকিং কোল লিমিটেডের। সেখান থেকে বেআইনিভাবে কয়লা তোলা হচ্ছিল।
সূত্র : ডয়চে ভেলে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স নিয়মিত ভর্তির আবেদনের সময় ব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শিক্ষক-কর্মচারীদের …
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রাথমিকে ভেরিফিকেশনে বাদ ৮৬ প্রার্থী ফের আন্দোলনে, যাচাই ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
একযোগে ২৮ শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে বদলি
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজবাড়ীতে হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
  • ১৫ নভেম্বর ২০২৬
বাসে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত আসন সুবিধা
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950