ইসরাইলকে অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বান জানালেন ম্যাক্রোঁ

০৫ অক্টোবর ২০২৪, ১১:১৪ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫৬ AM
এমানুয়েল মাক্রোঁ

এমানুয়েল মাক্রোঁ © সংগৃহীত

ইসরাইলকে অস্ত্র সরবরাহ বন্ধ করার বিষয়ে আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ। ম্যাক্রোঁ বলেন, ‘আমি মনে করি যে এই মুহূর্তে অগ্রাধিকার হল আমাদের একটা রাজনৈতিক সমাধানে পৌঁচানো দরকার। আর সেটা হলো গাজায় যুদ্ধের জন্য আমাদের ইসরাইলকে অস্ত্র সরবরাহ বন্ধ করা।’
 
ম্যাক্রোঁ এমন সময় এই আহ্বান জানালেন যখন ইসরাইল গাজা উপত্যকা ও লেবাননে ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে। গাজায় গত প্রায় এক বছর ধরে সামরিক আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। এই আগ্রাসনের জন্য প্রয়োজনীয় সব অস্ত্র সরবরাহ করছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো। 
  
এদিকে ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতে ইরানে হামলা চালাতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ইসরাইলি বাহিনী। শুধু ইরানে নয়, লেবানন ও গাজাসহ অন্যান্য ফ্রন্টে বড় আকারে হামলার প্রস্তুতি নিচ্ছে দখলদার সেনারা। শনিবার (৫ অক্টোবর) একাধিক ইসরাইলি সংবাদমাধ্যমে এ খবর প্রচার করা হয়েছে। 
 
ফিলিস্তিনের গাজা, লেবানন ও সিরিয়ায় অব্যাহত হামলা ও হামাসের সাবেক রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের একাধিক কমান্ডারকে হত্যার জবাবে গত মঙ্গলবার (১ অক্টোবর) ইসরাইলে বড় আকারের ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।
  
ইসরাইল ওই হামলার ‘সময় ও সুযোগ মতো সমুচিৎ জবাব’ দেয়ার হুঁশিয়ারি দিয়েছে। সেই লক্ষ্যেই দেশটির সামরিক বাহিনী ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বলে খবরে জানানো হয়েছে। অবশ্য গাজা ও লেবাননে হামলা বন্ধ নেই। শনিবারও উভয় অঞ্চলে ব্যাপক হামলা চালানো হয়েছে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে।

জাকার্তায় বৈশ্বিক সম্মেলনে বাংলাদেশের উচ্চশিক্ষা ও এসডিজি অ…
  • ২৩ জুন ২০২৬
অ্যাসিস্ট্যান্ট সেলসম্যান নিয়োগ দেবে ইস্পাহানী ইসলামিয়া চক…
  • ২৩ জুন ২০২৬
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে না শহীদ ওসমান হাদি
  • ২৩ জুন ২০২৬
উত্তর কোরিয়া নিয়ে ট্রাম্প মন্তব্য করায় সামরিক ও পারমাণবিক শ…
  • ২৩ জুন ২০২৬
নাশকতার প্রস্তুতিকালে যুবলীগ নেতা গ্রেফতার 
  • ২৩ জুন ২০২৬
কাস্টমার সার্ভিস অফিসার নিয়োগ দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক…
  • ২৩ জুন ২০২৬