ফের ইসরাইলে হিজবুল্লাহর রকেট হামলা

০৪ অক্টোবর ২০২৪, ০১:১৭ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১২:০৮ PM
ইসরাইলে রকেট হামলা

ইসরাইলে রকেট হামলা © সংগৃহীত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার রেশ কাটতে না কাটতেই এবার ইসরাইলে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। শুক্রবার (৪ অক্টোবর) সকালে ইসরাইলের হাইফা শহরে রকেট হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

টেলিগ্রামে হিজবুল্লাহর এক বিবৃতিতে বলা হয়েছে, লেবানিজ ও ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি হামলার জবাবে স্থানীয় সময় সকাল ৭টায় এই হামলা চালানো হয়। লেবানিজ ও ফিলিস্তিনিদের ‘বীরত্বপূর্ণ এবং সম্মানজনক প্রতিরোধের’ প্রশংসাও করা হয় এতে।

এদিকে, লেবাননে নতুন করে ইসরাইলি বিমান হামলার মধ্যেই বৈরুতের আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরাইলি হামলার রাতে হঠাৎ বড় বিস্ফোরণ হয়। এর লক্ষ্য স্পষ্ট নয়। তবে ওই বিমানবন্দরটি দাহেহ এলাকার সীমানায়, যেখানে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি রয়েছে। 

নিউইয়র্কের রাস্তায় ববি হাজ্জাজকে ‘টেরোরিস্ট’ বলে কটূক্তি, ভ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে বাদ, ঢাবিতে সরকারকে লাল কার্ড
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেএসডির মানববন্ধন
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যসেবা উন্নত না হলে প্রকৃত সমৃদ্ধি সম্ভব নয়: রিজভী
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
১২ শতাধিক প্রার্থী নিয়োগপত্র পাননি, ঢাবিতে আন্দোলনে নামছেন …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক 
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬