ইরানের ‘হিট লিস্টে’ নেতানিয়াহু, আরও যারা আছেন

০৩ অক্টোবর ২০২৪, ০৮:০৬ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০০ PM
ইরানের ‘হিট লিস্টে’ নেতানিয়াহু, আরও যারা আছেন

ইরানের ‘হিট লিস্টে’ নেতানিয়াহু, আরও যারা আছেন

সামাজিক মাধ্যম এক্সে একটি তালিকা ছড়িয়ে পড়েছে যাতে ইরান ‘হত্যা করতে’ চায় এমন ব্যক্তিদের নাম রয়েছে। এই ‘হিট লিস্টে’ নাম আছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ তিন বাহিনীর প্রধানের।

এছাড়া ইরানের হিট লিস্টে আছে দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টও। তবে ইসরায়েল বা ইরানের কোনও পক্ষই এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। 

ইরানের গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, নেতানিয়াহু না হলেও দখলদার ইসরায়েলের বড় নেতাদের লক্ষ্য করে হামলা চালানো হতে পারে।

কয়েকদিন আগে একটি খবর বের হয় ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ছক কষছে দখলদার ইসরায়েল। মূলত হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যার পর ইসরায়েলি সরকারের একটি ধারণা তৈরি হয়েছে— তারা এখন ভালো অবস্থানে আছে এবং চাইলে ইরানের ধর্মীয় নেতাকেও হত্যা করতে পারবে। আর এমন খবর প্রকাশের পরই নেতানিয়াহুকে ইরানের ‘হিট লিস্টে’ রাখার তথ্য জানা গেলো।

হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরাল্লাহ এবং ইসলামিক বিপ্লবী গার্ডের এক কমান্ডারকে হত্যার জবাব দিতে মঙ্গলবার রাতে ইসরায়েলে একসঙ্গে ১৮১ টি মিসাইল ছোড়ে ইরান।

সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শিক্ষক-কর্মচারীদের …
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রাথমিকে ভেরিফিকেশনে বাদ ৮৬ প্রার্থী ফের আন্দোলনে, যাচাই ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
একযোগে ২৮ শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে বদলি
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজবাড়ীতে হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
  • ১৫ নভেম্বর ২০২৬
বাসে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত আসন সুবিধা
  • ১৫ নভেম্বর ২০২৬
চাকরির বাজার অনুযায়ী শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950