এবার গাজার প্রধানমন্ত্রীকে হত্যার দাবি ইসরায়েলের

০৩ অক্টোবর ২০২৪, ০৫:২৯ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০০ PM
এবার গাজার প্রধানমন্ত্রীকে হত্যার দাবি ইসরায়েলের

এবার গাজার প্রধানমন্ত্রীকে হত্যার দাবি ইসরায়েলের

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার প্রধানমন্ত্রী রাহী মুস্তাহাসহ আরও দুই উচ্চপদস্থ কর্মকর্তাকে হত্যার দাবি করেছে দখলদার ইসরায়েল।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তিন মাস আগে গাজার প্রধানমন্ত্রী রাহী মুস্তাহা, হামাস কর্মকর্তা সামেহ আল-সিরাজ এবং সামি ওদেহকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। এখন তারা নিশ্চিত হয়েছে তাদের হামলায় এই তিনজনের মৃত্যু হয়েছে।

আইডিএফ আরও জানিয়েছে, যখন হামলা চালানো হয় তখন এ তিনজন গাজার উত্তরাঞ্চলের একটি সুড়ঙ্গে অবস্থান করছিলেন। ওই সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়।

ইসরায়েলি বাহিনী আরও দাবি করেছে, যে সুড়ঙ্গে গাজার প্রধানমন্ত্রী ছিলেন সেটিতে অনেক সুযোগ-সুবিধা ছিল এবং দীর্ঘদিন অবস্থান করার মতো রশদ ছিল।

হামাসের যোদ্ধাদের যেন মনোবল না ভাঙে সেজন্য এতদিন হামাস এই তথ্য গোপন রেখেছিল বলেও দাবি করেছে দখলদার ইসরায়েল।

কাস্টমার সার্ভিস অফিসার নিয়োগ দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক…
  • ২৩ জুন ২০২৬
সচিবালয় থেকেও খালি হাতে ফিরলেন আদ‌্-দ্বীনের বিদেশি শিক্ষার্…
  • ২৩ জুন ২০২৬
টিউবয়েলের পানি পান করে একসঙ্গে ৩২ শিক্ষার্থী অসুস্থ, বিষক্র…
  • ২৩ জুন ২০২৬
পদত্যাগ করলেন জামায়াতপন্থি ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেন…
  • ২৩ জুন ২০২৬
পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভা কাল, আলোচনায় যা থাকছে
  • ২৩ জুন ২০২৬
দেশে ফিরেছেন হাসনাত
  • ২৩ জুন ২০২৬