ইসরায়েলের সঙ্গে ‘যুদ্ধ’ নিয়ে যা বললেন ইরানের প্রেসিডেন্ট

০৩ অক্টোবর ২০২৪, ০২:৪৭ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০০ PM
ইসরায়েলের সঙ্গে ‘যুদ্ধ’ নিয়ে যা বললেন ইরানের প্রেসিডেন্ট

ইসরায়েলের সঙ্গে ‘যুদ্ধ’ নিয়ে যা বললেন ইরানের প্রেসিডেন্ট

ইরান ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চায় না; তবে ইসরায়েল যদি ফিলিস্তিন এবং লেবাননে সামরিক অভিযান বন্ধ না করে, তাহলে ভবিষ্যতে ইরান আরও কঠোর প্রতিক্রিয়া জানাবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

বুধবার (২ অক্টোবর) কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠকের সময় এই ইস্যুতে ইরানের অবস্থান স্পষ্ট করেন পেজেশকিয়ান। এরআগে দুই দিনের সরকারি সফরে কাতারে গিয়েছেন তিনি।

বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ইরানের প্রেসিডেন্ট বলেন, “আমার এই সফরের প্রধান উদ্দেশ্য দু’টি- প্রথমত, দ্বিপাক্ষিক স্বার্থ ও বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে কাতারের সঙ্গে ইরানের সম্পর্ককে আরও দৃঢ় করা এবং দ্বিতীয়ত মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কাতারের আমিরের সঙ্গে মত বিনিময়।”

“মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আমি কাতারের আমিরের কাছে ইরানের অবস্থান স্পষ্ট করেছি। আমি বলেছি যে, ইসরায়েল আন্তর্জাতিক আইন অমান্য করে নিরীহ বেসামরিকদের লক্ষ্যবস্তু বানাচ্ছে। তারা যদি এই তৎপরতা থেকে সরে না আসে, তাহলে ভবিষ্যতে তাদেরকে আরও কঠোর প্রতিক্রিয়ার মুখোমুখী হতে হবে।”

জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপত…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে জাইমা রহমানের লি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে নিয়োগবঞ্চিতদের দায় সরকারকেই নিতে হবে: জামায়াত
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
নিউইয়র্কের রাস্তায় ববি হাজ্জাজকে ‘টেরোরিস্ট’ বলে কটূক্তি, ভ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে বাদ, ঢাবিতে সরকারকে লাল কার্ড
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেএসডির মানববন্ধন
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬