মেক্সিকোয় অভিবাসীদের ট্রাকে সেনাবাহিনীর গুলি, নিহত ৬

০৩ অক্টোবর ২০২৪, ১২:৩২ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০১ PM
ট্রাকে গুলি চালিয়েছে দেশটির সেনাবাহিনী

ট্রাকে গুলি চালিয়েছে দেশটির সেনাবাহিনী © সংগৃহীত

মেক্সিকোর হুইক্সটলা শহরে অভিবাসীদের একটি ট্রাকে গুলি চালিয়েছে দেশটির সেনাবাহিনী। এতে অন্তত ছয়জন নিহত হয়েছে। আহত হয়েছে ১০ জন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ডয়চে ভেলে।

প্রতিবেদনে বলা হয়, ট্রাকটিতে ৩৩ জন অভিবাসী ছিলেন। এই অভিবাসীরা মিসর, নেপাল, কিউবা, পাকিস্তান ও ভারত থেকে দেশটিতে গেছেন।

মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ট্রাকটি একটি সামরিক প্রহরা বলয়কে এড়িয়ে পালিয়ে যেতে চাইছিল। তখন সেনাসদস্যরা গুলি চালান।

দেশটির মন্ত্রণালয় আরও জানিয়েছে, আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নিতে তারা বদ্ধপরিকর। আইন ভাঙলে তারা কাউকে কোনো ছাড় দিতে রাজি নয়। যারা মারা গেছেন, তারা কোন দেশের মানুষ, তা এখনো জানা যায়নি। তবে তারা সংশ্লিষ্ট দূতাবাসের সঙ্গে যোগাযোগ করছে।

এদিকে জাতিসংঘের অভিবাসন সংস্থা এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে।

তারা বলেছে, অভিবাসীদের ঝুঁকি বেড়ে যাচ্ছে। তাই আইনি পথে অভিবাসনের আবেদন করা উচিত। অভিবাসীদের আইনি পথে যাতায়াত করা উচিত। তাহলে এ ধরনের ঘটনা এড়ানো যাবে।

জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপত…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে জাইমা রহমানের লি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে নিয়োগবঞ্চিতদের দায় সরকারকেই নিতে হবে: জামায়াত
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
নিউইয়র্কের রাস্তায় ববি হাজ্জাজকে ‘টেরোরিস্ট’ বলে কটূক্তি, ভ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে বাদ, ঢাবিতে সরকারকে লাল কার্ড
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেএসডির মানববন্ধন
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬