ব্যয় কমাতে দেড় লাখ সরকারি চাকরি বিলুপ্ত করছে পাকিস্তান

৩০ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৫ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৫ PM

© সংগৃহীত

রাজনৈতিক অস্থিরতার জেরে সাম্প্রতিক বছরগুলোতে অথর্নৈতিকভাবে বিপর্যস্ত পাকিস্তান। সংকট কাটিয়ে উঠতে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তা চাচ্ছে শাহবাজ সরকার। দেশটিতে সরাসরি বিনিয়োগ করতে বিভিন্ন দেশ সফর করছেন শীর্ষস্থানীয় কর্মকর্তারা। এরই ধারাবাহিকতায় এবার প্রশাসনিক ব্যয় কমানোর পরিকল্পনা নিয়েছে পাকিস্তান।

পাকিস্তান সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে এবার দেড় লাখ সরকারি চাকরি বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। একইসঙ্গে একটি মন্ত্রণালয় বিলুপ্ত ও দুটি মন্ত্রণালয়কে একত্রীকরণ করতে যাচ্ছে দেশটির সরকার।
 
রোববার (২৯ সেপ্টেম্বর) ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে দেশটির অর্থ ও রাজস্বমন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেব এ কথা বলেন।
 
তিনি বলেন, সরকারের ব্যয় কমাতে পাকিস্তানের ফেডারেল মন্ত্রিসভায় অনুমোদনের পর ৬০ শতাংশ শূন্য পদ বিলুপ্তির সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ছাড়া ক্যাপিটাল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ডিভিশন সিএডিডি মন্ত্রণালয় বিলুপ্তর বিষয়টি অনুমোদন দেয়া হয়েছে। একইসঙ্গে দুটি মন্ত্রণালয়কে একত্রীকরণ করা হবে।
  
এর আগে চলতি মাসেই সরকারি কর্মকর্তাদের অনেকে চাকরি হারাতে পারে বলে জানায় দেশটির বিভিন্ন গণমাধ্যম। গেল আগস্টে সরকারি শূন্য পদ বিলুপ্তির প্রস্তাব দেয়া হয়।
 
অর্থমন্ত্রী বলেন, সরকারের বিভিন্ন পরিকল্পনা দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা আনবে। ব্যবসায়ীদের সবাইকে করের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার। নিবন্ধনহীন ব্যবসায়ীর সরকারি সুযোগ সুবিধা বন্ধ করা হবে বলেও জানান তিনি।
  
অর্থ ও রাজস্বমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বেলআউট প্যাকেজ সুরক্ষাসহ সরকারের পদক্ষেপগুলো অর্থনৈতিক স্থিতিশীলতা আনবে।

অবৈধ ২ স্যালাইন কারখানাকে ৪৫ হাজার টাকা জরিমানা, একটি সিলগা…
  • ২৩ জুন ২০২৬
সরকারের সদিচ্ছা থাকা সত্ত্বেও সরকারি চাকরিজীবীদের বদলানো যা…
  • ২৩ জুন ২০২৬
নবম পে-স্কেল: প্রথম ধাপে শতভাগ বেতন বৃদ্ধি নিয়ে যা বলছে অর্…
  • ২৩ জুন ২০২৬
বার কাউন্সিল পরীক্ষায় নিশ্চিত পাসের প্রলোভন, গ্রেপ্তার শফিক…
  • ২৩ জুন ২০২৬
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কওমি শিক্ষার্থীদের চাকরির পদ উ…
  • ২৩ জুন ২০২৬
জাকার্তায় বৈশ্বিক সম্মেলনে বাংলাদেশের উচ্চশিক্ষা ও এসডিজি অ…
  • ২৩ জুন ২০২৬