ইসরায়েলের বোমা হামলায় নিহত নাসরুল্লাহর অক্ষত মরদেহ উদ্ধার

৩০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৭ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৫ PM

© সংগৃহীত

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরাল্লাহর অক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। কখন এবং কোথায় তাকে দাফন করা হবে সে বিষয়ে কিছু জানা যায়নি। 

রোববার রাতে একটি প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, দেশটির মেডিকেল ও নিরাপত্তার একটি সূত্র হাসান নাসরাল্লাহর অক্ষত মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে।

গত শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতের দাহিয়েহতে ইসরাইলের বাঙ্কার ক্ষেপণাস্ত্র হামলায় ২০ জন হিজবুল্লাহ সদস্যসহ প্রাণ হারান নাসরাল্লাহ। যে অস্ত্র দিয়ে লেবাননে হামলা চালানো হয় তা যুক্তরাষ্ট্রের তৈরি বলে এক সিনেটর জানিয়েছেন।

লেবাননের রাজধানী বৈরুতসহ বিভিন্ন স্থানে অব্যাহত হামলায় নিহতের সংখ্যা প্রায় ১ হাজারে দাঁড়িয়েছে। অন্যদিকে, ইসরায়েল হিজবুল্লাহর চলমান অস্থির পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতসহ আশেপাশের দেশগুলো বৈরুতে বিমান চলাচল স্থগিত করেছে।

ট্যাগ: ইসরায়েল
ঢাবিতে বসছে বিতর্ক প্রতিযোগিতা, অংশ নিচ্ছেন ৪০ শিক্ষাপ্রতিষ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি: জীবন গড়ার টার্নিং পয়েন্ট
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ডুমস্ক্রোলিং: অন্তহীন স্ক্রলে হারিয়ে যাওয়া মন
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির সুপারনিউমারারি অধ্যাপক ড. ইব্রাহিম আর নেই
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল ছেড়ে ঢাবির আইনে ভর্তি, প্রথমবারেই বিচারক হলেন শাওলিন
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপত…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬