হাসান নাসরুল্লাহর মৃত্যুর সংবাদ পড়তে গিয়ে কাঁদলেন নারী উপস্থাপক

২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৪ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৭ PM
হাসান নাসরুল্লাহর মৃত্যুর সংবাদ পড়তে গিয়ে কাঁদলেন নারী উপস্থাপক

হাসান নাসরুল্লাহর মৃত্যুর সংবাদ পড়তে গিয়ে কাঁদলেন নারী উপস্থাপক © ভিডিও থেকে নেয়া

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর মৃত্যুর সংবাদ পড়তে গিয়ে কেঁদে ফেলেছেন এক নারী উপস্থাপক।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দেশটির সংবাদমাধ্যম আল-মাইয়িদীনে নাসরুল্লাহর মৃত্যুসংক্রান্ত সংবাদ পড়ার সময় ওই টিভি উপস্থাপক কান্নায় ভেঙে পড়েন। এর একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, লেবাননের বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ। শুক্রবার তিনি নিহত হন বলে দাবি করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। পরে শনিবার (২৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে হিজবুল্লাহ।

আরও পড়ুন: ৩২ বছর বয়সে হিজবুল্লাহর প্রধান, বাবা ছিলেন সবজি বিক্রেতা

লেবাননের সংবাদমাধ্যম আল-মাইয়িদীন হিজবুল্লাহর মুখপত্র হিসেবে পরিচিত।

মধ্যপ্রাচ্যের প্রভাবশালী ব্যক্তিদের একজন ছিলেন ৬৪ বছর বয়সী সাইয়েদ হাসান নাসরুল্লাহ। তিনি দীর্ঘ ৩ দশকের বেশি সময় নেতৃত্ব দিয়ে আসছেন। নাসরুল্লাহ লেবাননের শিয়া ইসলামিস্ট মুভমেন্টেরও নেতা ছিলেন।

মেডিকেল ছেড়ে ঢাবির আইনে ভর্তি, প্রথমবারেই বিচারক হলেন শাওলিন
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপত…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে জাইমা রহমানের লি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে নিয়োগবঞ্চিতদের দায় সরকারকেই নিতে হবে: জামায়াত
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
নিউইয়র্কের রাস্তায় ববি হাজ্জাজকে ‘টেরোরিস্ট’ বলে কটূক্তি, ভ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে বাদ, ঢাবিতে সরকারকে লাল কার্ড
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬