ভারতে বাংলাদেশি নীল ছবির অভিনেত্রী গ্রেপ্তার, মিলল চাঞ্চল্যকর তথ্য

২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫২ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৮ PM
রিয়া বার্দে

রিয়া বার্দে © সংগৃহীত

জাল পাসপোর্ট ব্যবহারের অভিযোগে ভারতে এক বাংলাদেশি নীল ছবির অভিনেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। সংবাদমাধ্যম এনডিটিভি শুক্রবার (২৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, রিয়া বার্দে নামের এই বাংলাদেশি ভারতে স্থায়ীভাবে থাকতে জাল পাসপোর্ট তৈরি করেছিলেন। তাকে মুম্বাই থেকে ৫০ কিলোমিটার দূরের উল্লাসনগরের হিললাইন পুলিশের জিম্মায় নেওয়া হয়েছে।

পুলিশের কাছে গোপন খবর আসে মুম্বাইয়েল নাভালি এ-র অম্বরনাথে একটি বাংলাদেশি পরিবার জাল কাগজপত্র ব্যবহার করে বসবাস করছে। এরপর এ নিয়ে তদন্ত শুরু হয়। এতে তাদের প্রতারণার বিষয়টি উঠে আসে। তদন্তে আরও জানা যায় সেখানকার এক স্থানীয় ব্যক্তি রিয়া এবং তার তিন সহযোগীর জন্য ভুয়া কাগজপত্র তৈরি করেন। যেন তিনি ভারতে থাকতে পারেন। হিললাইন পুলিশ রিয়া এবং চারজনের বিরুদ্ধে দুটি ধারায় মামলা করেছে। এসবের সঙ্গে জড়িত সবাইকে ধরতে অভিযান চালানো হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, বাংলাদেশি অভিনেত্রী রিয়া বিভিন্ন ছবিতে অভিনয় করেছেন। এরমধ্যে ভারতীয় অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার প্রোডাকশনেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, রিয়াকে এর আগেও গ্রেপ্তার করা হয়েছিল এবং তিনি তার মায়ের সঙ্গে থাকতেন। তার মা এক ভারতীয়কে বিয়ে করেছেন যেন তারা সেখানে থাকতে পারেন।

নির্বাচিত হয়েও নিয়োগপত্র নেই, অধরাই রয়ে যাচ্ছে সরকারি চাকরি!
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
অজ্ঞাত নাম্বার থেকে গালিগালাজ ও হুমকি, নিরাপত্তাহীনতায় পরিব…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি অধ্যাপক ড. ইব্রাহিমের মৃত্যুতে ইউটিএলের শোক
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
বয়স ও জিপিএ না থাকলেও সহকারী অধ্যাপক পদে চাকরি, রাবিপ্রবির …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাবিতে বসছে বিতর্ক প্রতিযোগিতা, অংশ নিচ্ছেন ৪০ শিক্ষাপ্রতিষ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি: জীবন গড়ার টার্নিং পয়েন্ট
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬