কমলার সঙ্গে আর বিতর্ক করতে চান না ট্রাম্প

১৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৯ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০২:৩৩ PM
ট্রাম্প ও কমলা হ্যারিস

ট্রাম্প ও কমলা হ্যারিস © সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে আর কোনো বিতর্কে যাবেন না রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন ট্রাম্প। 

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন, ‘তৃতীয় কোনো বিতর্ক অনুষ্ঠিত হবে না।’ এর আগে তিনি গত জুন মাসে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বিতর্ক করেন। পরবর্তীতে ওই বিতর্কে বাইডেন ধরাশায়ী হলে তিনি প্রেসিডেন্ট প্রার্থীতা থেকে নিজেকে প্রত্যাহার করে নিলে তার জায়গায় আসেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। গত মঙ্গলবার তার সঙ্গে ট্রাম্পের দ্বিতীয় বিতর্ক অনুষ্ঠিত হয়।

এবিসি টেলিভিশন চ্যানেল এই বিতর্কের আয়োজন করে। ওই বিতর্ক দেখেছেন ৬ কোটি ৭০ লাখ মানুষ। বিতর্কের পরপরই কমলার প্রচার শিবির জানায়, আগামী অক্টোবরে ট্রাম্পের সঙ্গে আবার বিতর্কের মঞ্চে মুখোমুখি হতে চান কমলা। ট্রাম্পও বলেছিলেন, টেলিভিশন চ্যানেল এনবিসি ও ফক্সে বিতর্কের জন্য প্রস্তুত তিনি।

গাজীপুরে প্রতিবন্ধী শিশুকে ধ/র্ষণ চেষ্টা, অটোরিকশা চালক আটক
  • ২৫ জুন ২০২৬
অভিযানে যাওয়ার পথে ডিবির গাড়ি খাদে, আহত ৮ পুলিশ
  • ২৫ জুন ২০২৬
ময়মনসিংহে বিজয় এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত, জামালপুর-চট্ট…
  • ২৫ জুন ২০২৬
হাসপাতালে চিকিৎসকদের ওপর ছাত্রদলের ‘হামলার’ প্রতিবাদ শিবিরের
  • ২৪ জুন ২০২৬
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জামায়াতের ৪ সদস্য বহিষ্কার
  • ২৪ জুন ২০২৬
স্কলারশিপে স্নাতকের সুযোগ কানাডায়, করুন আবেদন
  • ২৪ জুন ২০২৬