নেতানিয়াহুকে অর্থ বন্ধের আহ্বান মার্কিন সিনেটরের

১২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫০ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০২:৩৩ PM
মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স

মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স © সংগৃহীত

মার্কিন প্রভাবশালী সিনেটর বার্নি স্যান্ডার্স গাজায় চলমান যুদ্ধে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধাস্ত্র কেনায় আর অর্থ বরাদ্দ না দিতে এক টুইটার পোস্টে মন্তব্য করেছেন।

বুধবার (১১ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে স্যান্ডার্স লেখেন, গাজার একটি ‘মানবিক অঞ্চলে’ ইসরাইলি হামলায় চলতি সপ্তাহে ১৯ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। পশ্চিম তীরে এক মার্কিন কর্মীকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন: বুয়েটের নতুন ভিসি ড. এ বি এম বদরুজ্জামান

এছাড়া বুধবার এক স্কুলে বোমা হামলায় ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে জাতিসংঘের ৬ জন সাহায্যকর্মীও ছিলেন। বার্নি স্যান্ডার্স এসব ঘটনার জেরে বলেন, ‘যথেষ্ট হয়েছে। নেতানিয়াহুকে যুদ্ধ মেশিনের জন্য আর কোনো অর্থ নয়’। 

অবশ্য শুরু থেকেই গাজায় চলমান যুদ্ধের জন্য ইসরাইলকে সমর্থন দেওয়ার বিষয়ে বিরোধীতা করে আসছেন সিনেটর বার্নি স্যান্ডার্স। সাম্প্রতিক এসব ঘটনায় অর্থ দেওয়া পুরোপুরি বন্ধের আহ্বান জানালেন এবার। 

আবার গত শুক্রবার পশ্চিম তীরের নাবলুসের বাইরের বৈতা শহরে অবৈধ ইহুদী বসতির বিরুদ্ধে প্রতিবাদের সময় ২৬ বছর বয়সি এক তুর্কি-আমেরিকান কর্মীকে হত্যা করে ইসরাইলি বাহিনী। আইশেনুর এজগি আইগি নামের ওই তরুণকে হত্যার পর সারা বিশ্বে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

আরও দেখুন: উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. এ বি এম ওবায়দুল ইসলাম

তবে আইশেনুর এজগি আইগি হত্যার ঘটনাকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্রেফ একটি ‘দুর্ঘটনা’ আখ্যা দিয়ে দাবি করেন যে, গুলিটি মাটিতে লেগে প্রতিফলিত হয়ে আইগিকে আঘাত করে। অবশ্য পরে প্রেসিডেন্ট বাইডেন এ হত্যাকাণ্ডে দুঃখ প্রকাশ করে ইসরাইলকে এ ঘটনার সম্পূর্ণ দায়বদ্ধতা নিশ্চিত করে আর যেনো এমন ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে বলেন।

আনাদোলু এজেন্সি অবলম্বনে

সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শিক্ষক-কর্মচারীদের …
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রাথমিকে ভেরিফিকেশনে বাদ ৮৬ প্রার্থী ফের আন্দোলনে, যাচাই ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
একযোগে ২৮ শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে বদলি
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজবাড়ীতে হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
  • ১৫ নভেম্বর ২০২৬
বাসে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত আসন সুবিধা
  • ১৫ নভেম্বর ২০২৬
চাকরির বাজার অনুযায়ী শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950