ভারতে এবার ২ সেনা কর্মকর্তাকে বেধড়ক পিটিয়ে বান্ধবীকে সংঘবদ্ধ ধর্ষণ

১২ সেপ্টেম্বর ২০২৪, ১০:২০ AM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২১ AM
দুই সেনা কর্মকর্তার সঙ্গে থাকা বান্ধবীদেরও গণধর্ষণ করা হয়

দুই সেনা কর্মকর্তার সঙ্গে থাকা বান্ধবীদেরও গণধর্ষণ করা হয় © সংগৃহীত

ভারতে চরম পর্যায়ে পৌঁছেছে ধর্ষণের ঘটনা। কোনো প্রান্তেই শেতে নেই এমন ঘটনা। এআর দেশটিতে দুই সেনা অফিসারকে বেধড়ক মারধর করা হয়েছে। লুট করা হয়েছে সঙ্গে থাকা জিনিস। তাতেও ক্ষান্ত হয়নি দুষ্কৃতীরা। দুই সেনা কর্মকর্তার সঙ্গে থাকা তাদের বান্ধবীদেরও গণধর্ষণ করা হয়েছে।

ভয়ংকর এই ঘটনাটি ঘটেছে দেশটির মধ্যপ্রদেশের ইন্দোর জেলায়। ইতোমধ্যে অভিযুক্তদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার সন্ধ্যায় মধ্যপ্রদেশের ইন্দোর জেলার জাম গেটের কাছে সশস্ত্র দুর্বৃত্তরা ভারতীয় সেনাবাহিনীর দুই তরুণ সেনা অফিসার এবং তাদের মেয়ে বন্ধুদের নির্মমভাবে আক্রমণ করে। হামলাকারীরা প্রাথমিকভাবে লুটপাটের উদ্দেশ্য নিয়ে সেখানে এসেছিল বলে মনে করা হচ্ছে। পরে তাদের সঙ্গে থাকা একজন মেয়েকে গণধর্ষণ করে। 

পুলিশ অভিযুক্তদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে একজনের অতীতে অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড রয়েছে বলে জানা গেছে।

এনডিটিভি বলছে, মহউ আর্মি কলেজে প্রশিক্ষণরত এই সেনা অফিসাররা ঘটনার দিন বিকালে ছোটি জ্যামের ফায়ারিং রেঞ্জের কাছে মেয়ে বন্ধুদের নিয়ে ঘুরে বেড়িয়েছিলেন। হঠাৎ পিস্তল, ছুরি ও লাঠিসোঁটা নিয়ে আট দুর্বৃত্ত তাদের ঘিরে ফেলে। ওই ব্যক্তিরা প্রশিক্ষণার্থী অফিসার ও নারীদের মারধর করে এবং তাদের টাকা ও জিনিসপত্র ছিনতাই করে।

পরে দুষ্কৃতকারীরা এক তরুণী বান্ধবীকে বন্দি করার ঘোষণা দেয়। আর ওই সেনা অফিসারদের ১০ লাখ রুপি আনতে বলে। ওই অফিসার সঙ্গে সঙ্গে ক্যাম্পে ফিরে গিয়ে কম্যান্ডিং অফিসারকে বিষয়টি জানান। কম্যান্ডিং অফিসার খভর দেন পুলিশকে।

সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতেই দুষ্কৃতীরা পালিয়ে যায়। উদ্ধার করা হয় তাদের কাছে বন্দি থাকা তরুণীকে। পরে মহউ সিভিল হাসপাতালে নিয়ে মেডিকেল টেস্ট করালে জানা যায়, ওই তরুণীকে গণধর্ষণ করা হয়েছে। এ ছাড়া দুই কর্মকর্তাই আহত হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বাদগোন্ডা থানার ইনচার্জ লোকেন্দ্র সিং হিরোর বরাত দিয়ে সংবাদসংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানিয়েছে, ডাক্তারি পরীক্ষায়ও প্রমাণিত হয়েছে, এক তরুণীকে গণধর্ষণ করা হয়েছে।

গাজীপুরে প্রতিবন্ধী শিশুকে ধ/র্ষণ চেষ্টা, অটোরিকশা চালক আটক
  • ২৫ জুন ২০২৬
অভিযানে যাওয়ার পথে ডিবির গাড়ি খাদে, আহত ৮ পুলিশ
  • ২৫ জুন ২০২৬
ময়মনসিংহে বিজয় এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত, জামালপুর-চট্ট…
  • ২৫ জুন ২০২৬
হাসপাতালে চিকিৎসকদের ওপর ছাত্রদলের ‘হামলার’ প্রতিবাদ শিবিরের
  • ২৪ জুন ২০২৬
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জামায়াতের ৪ সদস্য বহিষ্কার
  • ২৪ জুন ২০২৬
স্কলারশিপে স্নাতকের সুযোগ কানাডায়, করুন আবেদন
  • ২৪ জুন ২০২৬