ফাহিম সালেহ হত্যা: খুনি পেল বড় শাস্তি

১২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫২ AM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২১ AM
ফাহিম সালেহকে হত্যার পর গ্রেফতার টাইরেস হাসপিল

ফাহিম সালেহকে হত্যার পর গ্রেফতার টাইরেস হাসপিল © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে রাইড শেয়ারিং অ্যাপস পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা বাংলাদেশি বংশোদ্ভূত ফাহিম সালেহ (৩৩) হত্যাকাণ্ডে অভিযোগ প্রমাণিত হওয়ায় ২৫ বছর বয়সী টাইরেস হাসপিলকে ৪০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার স্থানীয় সময় নিউ ইয়র্কের ম্যানহাটনের একটি আদালতের বিচারক আসামি হাসপিলকে এ সাজা দেন।

ম্যানহাটনের জেলা অ্যাটর্নি গণমাধ্যমকে বলেছেন, প্রযুক্তি উদ্যোক্তা বসকে হত্যা এবং তার কাছ থেকে প্রায় ৪ লাখ ডলার চুরি করার পরে তাকে টুকরো টুকরো করার জন্য দোষী সাব্যস্ত করা ব্যক্তিগত সহকারী টাইরেস হাসপিলকে ৪০ বছরের যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

ফাহিম সালেহকে নৃশংসভাবে হত্যার জন্য হাসপিলের বিরুদ্ধে প্রথম-ডিগ্রি হত্যার অভিযোগ আনা হয়েছিল। মঙ্গলবার প্রায় এক ঘণ্টা আদালতে যুক্তিতর্ক শেষে হাসপিলকে ৪০ বছরের যাবজ্জীবন কারাদণ্ডের মত দেন জুরি বোর্ড। পরে তাকে ৪০ বছরের সাজা দেওয়া হয়।

প্রসিকিউটররা জানান, ফাহিম সালেহর প্রায় ৪ লাখ ডলার আত্মসাৎ করেছিলেন হাসপিল। এটা লুকাতে ফাহিমকে হত্যা করেন তিনি। ম্যানহাটনের জেলা অ্যাটর্নি অ্যালভিন ব্যার্গ হাসপিলকে দোষী সাব্যস্ত করে বলেন, হাসপিল দুঃখজনকভাবে ফাহিমের জীবনকে সংক্ষিপ্ত করে দিয়েছেন। ফাহিম সম্পর্কে তিনি বলেন, অভিবাসী পরিবারের এ সদস্য একজন সফল উদ্যোক্তা হওয়ার ব্যাপারে প্রত্যয়ী ছিলেন।

বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক ফাহিম সালেহ রাইড শেয়ারিং প্ল্যাটফরম পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা ও তথ্যপ্রযুক্তি খাতের উদ্যোক্তা ছিলেন। নাইজেরিয়াররা গোকাদা প্ল্যাটফর্মের প্রধান নির্বাহী তিনি। ফাহিম সালেহ ম্যানহাটনভিত্তিক ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম অ্যাডভেঞ্চার ক্যাপিটালের প্রতিষ্ঠাতা অংশীদারও ছিলেন।

২০২০ সালের ১৩ জুলাই ম্যানহাটনের লোয়ার ইস্ট সাইডের হিউস্টন স্ট্রিটের অভিজাত ফ্ল্যাটে নৃশংসভাবে খুন হন ফাহিম সালেহ। তার সাবেক সহকারী হাসপিল ৪ লাখ ডলার চুরির পর দোষ লুকাতে তাকে গলাকেটে হত্যা করে। এরপর ইলেকট্রিক করাত দিয়ে লাশ কেটে টুকরো টুকরো করে। নিজের ফরাসি প্রেমিকাকে প্রভাবিত করার জন্য হাসপিল ৪ লাখ ডলার চুরির পর নিজকে রক্ষায় ফাহিম সালেহকে খুন করে।

তদন্তসংশ্লিষ্ট একটি সূত্র তখন জানায়, ফাহিমের ৪ লাখ ডলার সরিয়ে ফেলেছিলেন হাসপিল। বিষয়টি ধরাপড়ার পর ফাহিম ওই অর্থ পরিশোধ করার সুযোগ দিয়েছিলেন। হাসপিল ধাপে ধাপে অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দিলেও পরে আবার অর্থ চুরি করছিল। এ অবস্থায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থার নেওয়ার হুমকি দেন ফাহিম। এরপরই তিনি এ হত্যাকাণ্ডের শিকার হন।

ইরানের পর আরও এক দেশে হামলার ইঙ্গিত ট্রাম্পের
  • ২৮ মার্চ ২০২৬
কলেজে তালা ভেঙে চুরি, অধ্যক্ষ কক্ষ থেকে প্রজেক্টরসহ মূল্যবা…
  • ২৮ মার্চ ২০২৬
ইসরায়েলে ছোড়া ক্ষেপণাস্ত্রে ভারত-পাকিস্তানসহ ৪ দেশের নাম
  • ২৮ মার্চ ২০২৬
বাসের তেল শেষ হওয়ায় রেললাইনে বসে ছিলেন যাত্রীরা, মুহুর্তেই …
  • ২৮ মার্চ ২০২৬
বাসে ১৫০ টাকা বেশি ভাড়া আদায়, জরিমানা অর্ধলাখ টাকা
  • ২৮ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে অপপ্রচার, জামায়াত নেতাকে আদালত…
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence