ভারতের মণিপুরের তিন জেলায় কারফিউ জারি

১০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৬ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২৭ AM
মণিপুরে নিরাপত্তা বাহিনীর টহলের চিত্র

মণিপুরে নিরাপত্তা বাহিনীর টহলের চিত্র © সংগৃহীত

ভারতের মণিপুর অঙ্গরাজ্যের তিনটি জেলা পূর্ব ইম্ফল, পশ্চিম ইম্ফল ও থাউবালে কারফিউ জারি করা হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) চলমান সংঘর্ষের মধ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতীয় সংবাদমাধ্যমগুলো এ খবর জানিয়েছে।

জেলা ম্যাজিস্ট্রেটের এক বিবৃতিতে জানানো হয়েছে, পূর্ব ও পশ্চিম ইম্ফলের প্রশাসকগণ নিজ নিজ জেলায় ভোর ৫ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত কারফিউ শিথিলের ঘোষণা দিয়েছিলেন। তবে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা দেখে মঙ্গলবার সকাল ১১ টায় আগের ঘোষণা বাতিল করে আবারও কারফিউ জারি করা হয়।

গত কয়েকদিনে মণিপুরে সংঘাত নতুন করে বেড়ে গেছে। বিষ্ণুপুর জেলার মৈরাং এলাকায় রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী মাইরেম্বাম কৈরেং সিং এর পারিবারিক বাসভবনে আরপিজি হামলা চালানো হয়। ৬ সেপ্টেম্বরের এই হামলায় পূজোরত এক ব্যক্তি নিহত হন।

পরদিনই দূরপাল্লার রকেট হামলায় বিষ্ণপুরে ৫ জন নিহত হন। সশস্ত্র গোষ্ঠী কুকিদের পক্ষ থেকে এই হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। এর আগে, অস্ত্রধারীরা এক ব্যক্তির বাড়িতে ঢুকে তাকে হত্যা করেছিল। এইসব ঘটনায় রাজ্যের অস্থিরতা কেবল বেড়েই চলেছে।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছেন পুলিশের গোয়েন্দা বিভাগের মহাপরিদর্শক কে কাবিব।

টহলের জন্য একটি সামরিক হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। পাশাপাশি রাজ্যজুড়ে চিরুনি অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক বৈষম্য ও হয়রানির প্রতিবাদ ইবি ছা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা প্রমাণিত হলে ব্যবস্থা ন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অন্তত শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির এমন বেঈমানী চিন্তাতীত: আব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে কেন বাদ, প্রার্থীকে কারণ জানানোর দাবি ছাত্রশিবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাকসু প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে বন্ধুসহ ট্যুরের অফার …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতির একাত্মতায় কর্মবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬