ভারতীয় পতাকা নামিয়ে সেভেন সিস্টার্সের পতাকা উড়ালেন মণিপুর রাজ্যের শিক্ষার্থীরা

১০ সেপ্টেম্বর ২০২৪, ০১:১১ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২৭ AM
মণিপুর রাজ্য

মণিপুর রাজ্য © সংগৃহীত

সেভেন সিস্টার খ্যাত মনিপুর রাজ্য থেকে ভারতীয় পতাকা নামিয়ে সাত রঙের একটি পতাকা উত্তোলন করেন শিক্ষার্থীরা। সোমবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে রাজভবন এবং থৌবালের জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে হামলার পর ডিসি অফিসে টানানো জাতীয় পতাকা নামিয়ে সাত রঙের পতাকাটি উত্তোলন করেন শিক্ষার্থীরা।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, সরকার রাজ্যের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। শিক্ষার্থীরা বর্তমান নিরাপত্তা উপদেষ্টাকে অপসারণ এবং মণিপুরে শান্তি ফিরিয়ে আনার জন্য রাজ্য সরকারের কাছে সর্বোচ্চ ক্ষমতা দেয়ার দাবি জানান।

পড়ুন: মণিপুরে ভারতীয় সাবেক সেনাসদস্যকে পিটিয়ে হত্যা

এছাড়া শিক্ষার্থীরা রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের বাসভবনে হামলার চেষ্টা করেন, তবে নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে। পরে তারা রাজভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীদের নতুন পতাকা উত্তোলনের ভিডিও ভাইরাল হয়েছে। শিক্ষার্থীরা একটি পুরোনো সালাই ট্যারেট পতাকা নামিয়ে সেখানে নতুন সাতরঙা পতাকা উত্তোলন করেন।

থৌবালের ডেপুটি কমিশনার এ সুভাষ সিং জানান, ঘটনাটি ডিসি অফিসের মূল ফটকে ঘটেছে এবং হামলাকারীরা নতুন পতাকা টানিয়েছেন।

ফজরের নামাজের পর যেসব আমল করবেন
  • ৩০ আগস্ট ২০২৬
সকালের মধ্যেই ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা, ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
  • ৩০ আগস্ট ২০২৬
মেডিকেল টেকনোলজিস্ট অ্যালায়েন্সের নেতৃত্বে ওবায়দুর-জিসান
  • ৩০ আগস্ট ২০২৬
জবিতে কুরআন শিক্ষা কোর্স চালু করল ইসলামী ছাত্র আন্দোলন
  • ৩০ আগস্ট ২০২৬
নওগাঁয় সেই ১২ বছরের ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ, ৩ জনের কারাদণ্ড
  • ৩০ আগস্ট ২০২৬
‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু জব ফেয়ার ১১ সেপ্টেম্বর
  • ৩০ আগস্ট ২০২৬