বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে টহল দেওয়ার সময় আত্মহত্যা বিএসএফ সদস্যের

১০ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৯ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২৭ AM
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যে আত্মহত্যা করেছেন। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে দায়িত্বপালনের সময় নিজের সার্ভিস রাইফেল দিয়ে গুলি চালিয়ে আহত্মহত্যা করেন তিনি।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যে আত্মহত্যা করেছেন। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে দায়িত্বপালনের সময় নিজের সার্ভিস রাইফেল দিয়ে গুলি চালিয়ে আহত্মহত্যা করেন তিনি। © সংগৃহীত

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যে আত্মহত্যা করেছেন। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে দায়িত্বপালনের সময় নিজের সার্ভিস রাইফেল দিয়ে গুলি চালিয়ে আহত্মহত্যা করেন তিনি। সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইন্ডিয়া টুডে এনই।

নিহত ওই বিএসএফ সদস্যের নাম বি অরুণ দিলীপ (৪০)। প্রতিবেদনে বলা হয়েছে, ত্রিপুরার ধলাই জেলার কামালপুরে টহল দেওয়ার সময় নিজের সার্ভিস রাইফেল দিয়ে নিজেকে গুলি করে সোমবার অরুণ দিলীপ নামে বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) সদস্য মারা গেছেন।

সীমান্তে টহল দেওয়ার সময় ঘটনাটি ঘটেছে জানিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএসএফ কর্মকর্তা বলেন,  ‘আমরা বিশ্বাস করি, তিনি আত্মহত্যার প্রচেষ্টা চালিয়েছিলেন। তিনি নিজেকে দুবার গুলি করেন, একবার পেটে এবং একবার কাঁধে। পরে তাকে উদ্ধার করে কামালপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে সেখান থেকে আগরতলার জিবি পান্ত হাসপাতালে রেফার করা হয়।’

তবে জিবি পন্ত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা অরুণ দিলীপকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আশপাশের পরিস্থিতি নিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে বলেও জানানো হয়েছে।

ট্যাগ: ভারত
পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক বৈষম্য ও হয়রানির প্রতিবাদ ইবি ছা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা প্রমাণিত হলে ব্যবস্থা ন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অন্তত শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির এমন বেঈমানী চিন্তাতীত: আব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে কেন বাদ, প্রার্থীকে কারণ জানানোর দাবি ছাত্রশিবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাকসু প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে বন্ধুসহ ট্যুরের অফার …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতির একাত্মতায় কর্মবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬