মিয়ানমারে জান্তা বাহিনীর বিমান হামলায় নিহত ১১

০৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪০ AM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:৩৫ AM
মিয়ানমারে গোলাবর্ষণে বিধ্বস্ত ঘরবাড়ি

মিয়ানমারে গোলাবর্ষণে বিধ্বস্ত ঘরবাড়ি © সংগৃহীত

মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা বাহিনীর বিমান হামলায় দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ শানে ১১ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১১ জন। হতাহতদের সবাই বেসামরিক নাগরিক। খবর এএফপির।

শান প্রদেশে সক্রিয় জান্তাবিরোধী সশস্ত্র গোষ্ঠী তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মির (টিএনএলএ) মুখপাত্র এলওয়ে ইয়ে উ’ বলেন, বৃহস্পতিবার রাত আনুমানিক ১টার দিকে নামকাম শহরের দুই এলাকায় বিমান থেকে গোলাবর্ষণ করেছে জান্তা বাহিনী। এতে ১১ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন।

চীনের সীমান্তবর্তী প্রদেশ শানের নামকাম শহর থেকে চীনের সীমান্ত মাত্র পাঁচ কিলোমিটার দূরে। গত মার্চ মাসে সেনাবাহিনীকে হটিয়ে এই শহরটির নিয়ন্ত্রণ নেয় টিএনএলএ।

গত অক্টোবর থেকে মিয়ানমারে ক্ষমতাসীন সামরিক সরকারের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই শুরু করে বিভিন্ন জান্তাবিরোধী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। এসব গোষ্ঠীর মধ্যে অগ্রসারিতে রয়েছে টিএনএলএ। শান প্রদেশের অধিকাংশ এলাকা বর্তমানে নিয়ন্ত্রণ করছে এই গোষ্ঠীটি।

পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক বৈষম্য ও হয়রানির প্রতিবাদ ইবি ছা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা প্রমাণিত হলে ব্যবস্থা ন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অন্তত শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির এমন বেঈমানী চিন্তাতীত: আব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে কেন বাদ, প্রার্থীকে কারণ জানানোর দাবি ছাত্রশিবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাকসু প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে বন্ধুসহ ট্যুরের অফার …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতির একাত্মতায় কর্মবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬