ভারতের ১৪০ কোটি মানুষ উদ্বিগ্ন, বাংলাদেশ প্রসঙ্গে বললেন মোদি

১৫ আগস্ট ২০২৪, ১২:০২ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৯ AM
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী © হিন্দুস্তান টাইমস

স্বাধীনতা দিবসে লালকেল্লার মঞ্চ থেকে বাংলাদেশি হিন্দু ও সংখ্যালঘুদের সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার (১৫ আগস্ট) তিনি বলেছেন, বাংলাদেশের হিন্দুদের নিয়ে উদ্বিগ্ন ১৪০ কোটি ভারতবাসী। হিন্দুস্তান টাইমস বাংলার খবরে এ তথ্য জানানো হয়েছে।

নরেন্দ্র মোদী বলেন, বাংলাদেশের পরিস্থিতি যাতে দ্রুত স্বাভাবিক হয়ে ওঠে, সেই আশা করছেন। সেইসঙ্গে বর্তমানে বাংলাদেশে হিন্দু এবং সংখ্যালঘুদের সুরক্ষা সুনিশ্চিত করারও বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘বাংলাদেশে যা কিছু হয়েছে, সেটা নিয়ে প্রতিবেশী দেশ হিসেবে চিন্তা যে হচ্ছে, সেটা বুঝতে পারছি। আমি আশা করছি, শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে। বিশেষত ওখানকার হিন্দু এবং ওখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সুরক্ষা যাতে সুনিশ্চিত হয়, সেটা চাইছেন ১৪০ কোটি দেশবাসী (ভারতবাসী)।’ 

আরো পড়ুন: ছাত্র-জনতা হত্যার তদন্ত দ্রুতই শুরু করবে জাতিসংঘ

ভারতের প্রধানমন্ত্রীর ভাষ্য, নয়াদিল্লি সবসময় চায়, বাংলাদেশে উন্নয়ন হোক। উন্নয়নের পথে হেঁটে যাক বাংলাদেশ। মোদীর কথায়, ‘ভারত সবসময় চায় যে শান্তি-সমৃদ্ধির পথে চলুক আমাদের প্রতিবেশী দেশ। শান্তির প্রতি অঙ্গীকারবদ্ধ আমরা। আগামী দিনে বাংলাদেশের বিকাশযাত্রার প্রতি আমাদের সর্বদা শুভকামনা থাকবে। কারণ আমরা মানবজাতির কল্যাণের বিষয়ে চিন্তিত।’

এই প্রথম উদ্বেগ প্রকাশ করলেন না ভারতের প্রধানমন্ত্রী। গত সপ্তাহে যখন বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান হিসেবে শপথগ্রহণ করেন মহম্মদ ইউনুস, সে সময়ও হিন্দুসহ সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার ওপর জোর দেন।

জামায়াতের যুব বিভাগের নামে ছড়িয়ে পড়া তিন সদস্যের কমিটি ‘ভুয়…
  • ১৫ নভেম্বর ২০২৬
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব চাওয়ার পর আসিফ…
  • ১৫ নভেম্বর ২০২৬
হীরকজয়ন্তীতে চবি: বেড়েছে সবকিছু, ঘাটতি রাজনৈতিক মানসিকতায়
  • ১৫ নভেম্বর ২০২৬
শুরুর ধাক্কা সামলে তামিমের ফিফটি, স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলা…
  • ১৫ নভেম্বর ২০২৬
দুটি বিভাগে শিক্ষা কার্যক্রম চালুর চূড়ান্ত অনুমোদন পেল মেহে…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950