যশোরের বিদেশি অস্ত্রসহ যুবক আটক

১২ জানুয়ারি ২০২৬, ০৭:৫৮ AM
 আটক যুবক

আটক যুবক © টিডিসি ফটো

যশোরের বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর এলাকায় অভিযান বিছানার নীচে থেকে দুইটি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও চারটি ম্যাগজিনসহ সাকিব হোসেন (২৮) নামে এক যুবককে আটক করেছে র‍্যাব।

র‍্যাব সূত্রে জানা যায়, রবিবার (১১ জানুয়ারি) সকালে আনুমানিক ৬টার দিকে ঢাকার র‍্যাব হেডকোয়ার্টার এবং যশোর যৌথভাবে একটি বিশেষ টহলদল মেজর নাজমুল হোসেনের নেতৃত্বে বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আসলাম হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে দুইটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও চারটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

এ সময় অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আসলাম হোসেনের ছেলে সাকিব হাসানকে (২৮)  আটক করা হয়।

আটককৃত সাকিব হাসান এর বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তবে প্রতিবেশী আব্দুল্লাহ বলেন, সে একটি সিএন্ডএফ এজেন্টে চাকুরী করে। গত শুত্রবার সে চুয়াডাঙ্গা থেকে আসার সময় এক্সিডেন্ট করে। সে অসুস্থ অবস্থায় বাড়িতে শুয়ে ছিল। এরপর আজ ভোরে র‍্যাব-৬ এর অনেক সদস্য এসে তার বাড়ি ঘিরে ফেলে বিছানার নীচে থেকে দুইটি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও চারটি ম্যাগজিন উদ্ধার করে। এর আগে তার নামে কোন মামলা বা কোন অস্ত্র বা ভারতীয় চোরাচালানি ব্যবসা ও করতে আমরা দেখি নাই।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, র‍্যাব আটক আসামি ও উদ্ধারকৃত অস্ত্র বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করছে। থানায় অস্ত্র আইনে মামলা রুজু করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিদেশি অস্ত্র উদ্ধারের ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরো জোরদার করা হয়েছে।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9