শিক্ষার্থীদের আন্দোলনে সহিংসতা, নিন্দা যুক্তরাষ্ট্রের

২৫ জুলাই ২০২৪, ০৯:৩১ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:২৯ AM
ম্যাথিউ মিলার

ম্যাথিউ মিলার © ফাইল ফটো

কোটা সংস্কার আন্দোলনেকে ঘিরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা করেছে নাশকতাকারীরা। শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে নাশকতাকারীদের এই সহিংসতাকে তীব্র নিন্দা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

বুধবার (২৪ জুলাই) মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের কোটা আন্দোলনের সময়ে সংঘটিত নাশকতার বিষয়টি আলোচনা হয়। 

যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বাংলাদেশে সাম্প্রতিক সব সহিংসতার নিন্দা জানাই। আমরা শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতাকে সমর্থন করি। যারা তাদের শান্তিপূর্ণ সমাবেশে অধিকার প্রয়োগ করছে তাদের সহিংসতার নিন্দা জানাই। আমরা যেকোনো প্রতিবাদকারীর সহিংসতার নিন্দা জানাই। যারা তাদের শান্তিপূর্ণ আন্দোলনে সহিংসতা ছড়িয়েছে তাদেরও নিন্দা জানাই। আমরা সবক্ষেত্রেই সহিংসতার নিন্দা জানাই।

শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে নরসিংদী জেলা কারাগার থেকে জঙ্গিদের পালিয়ে যাওয়ার বিষয়েও প্রশ্ন করা হলেও এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি ম্যাথিউ মিলার। বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের চলাচলে সতর্কতা জারি থাকার বিষয়টিও উল্লেখ করেন তিনি।

এর আগে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে তাণ্ডব চালায় দুষ্কৃতকারীরা। বিটিভি ভবন, মেট্রোরেল স্টেশন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর, ডেটা সেন্টার, সেতু ভবন, স্বাস্থ্য অধিদফতর এবং এক্সপ্রেসওয়ের টোলপ্লাজাসহ বেশ কয়েকটি স্থানে ধ্বংসযজ্ঞ চালায় দুর্বৃত্তরা।

 
বিশেষ চাহিদাসম্পন্ন জাহিদও ভেরিফিকেশনে বাদ, প্রাথমিকের সহকা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
‎ঢাবি ছেড়ে জাবির আইনে ভর্তি, প্রথমবারেই সিভিল জজ সাবিকুন না…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
যে ৫ অভ্যাসে বাড়ছে ফুসফুস ক্যানসারের ঝুঁকি
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
স্ত্রীকে হত্যা করে মাটিচাপা দিয়েছিলেন সাবেক স্বামী, ৭ দিন প…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
আটকে রেখে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, উদ্ধার ১৭
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
স্নাতকোত্তর ও পিএইচডিতে স্কলারশিপের সুযোগ দেবে অস্ট্রেলিয়ার…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬