গুলিতে কান ফুটো হয়ে গেছে ট্রাম্পের

১৪ জুলাই ২০২৪, ১০:১৫ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩৯ AM
গুলিতে কান ফুটো হয়ে গেছে ট্রাম্পের

গুলিতে কান ফুটো হয়ে গেছে ট্রাম্পের © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশ করতে গিয়ে প্রাণঘাতী হামলার শিকার হয়েছেন দেশটির রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় একটি ভবনের ছাদ থেকে তার ওপর স্নাইপার দিয়ে হামলা হয়েছে বলে জানা গেছে। এতে তার ডান কানের উপরের অংশ ফুটো হয়ে গেছে। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এমনটি  জানিয়েছেন ডনাল্ড ট্রাম্প নিজেই।

ট্রাম্প জানান, ‘এটা অবিশ্বাস্য যে আমাদের দেশে এ রকম একটি ঘটনা ঘটেছে। হামলাকারী সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। হামলাকারী নিহত হয়েছেন।’পোস্টের শেষে ট্রাম্প বলেন, ‘সৃষ্টিকর্তা আমেরিকার মঙ্গল করুন!’

আরও জানান, ‘হঠাৎ আমি শব্দ শুনি, সঙ্গে সঙ্গে বুঝতে পারি অঘটন ঘটেছে। আর তখনই অনুভব করি গুলি আমার চামড়া ফুটো করে দিয়েছে। অনেক রক্ত পড়তে থাকে, আমি তখন বুঝতে পারি কী ঘটেছে।’

ট্রাম্প দেশটির সিক্রেট সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। হামলাকারী গুলি ছোড়ার সঙ্গে সঙ্গেই দ্রুত পদক্ষেপ নেয়ায় তিনি তাদের ধন্যবাদ দেন।

আরও পড়ুন: জনসভায় হামলার শিকার হয়ে রক্তাক্ত, প্রাণে বেঁচে গেলেন ট্রাম্প

ট্রাম্প বলেন, ‘নির্বাচনী প্রচারে গুলিতে যিনি নিহত হয়েছেন, তার পরিবারকে আমি সমবেদনা জানাই। গুরুতর আহত আরেকজনের পরিবারের প্রতিও আমি সমবেদনা জানাই।’

এর আগে স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় দেশটির পেনসিলভানিয়ায় এক নির্বাচনী প্রচারে ট্রাম্পকে লক্ষ্য করে গুলির ঘটনা ঘটে। সন্দেহভাজন হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন। 

এ ঘটনায় ট্রাম্প বেঁচে গেলেও প্রাণ হারিয়েছেন সমাবেশে উপস্থিত দেশটির এক সাধারণ নাগরিক। ঘটনার কিছুক্ষণ পরেই সিক্রেট সার্ভিস অ্যাসল্ট টিমের হাতে হামলাকারী স্নাইপারও নিহত হয়েছেন।

হামলার পর ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তার বাবা ও হামলায় হতাহত ব্যক্তিদের প্রতি ভালোবাসা ও প্রার্থনা করার জন্য সবাইকে ধন্যবাদ জানান। দ্রুত পদক্ষেপ নেয়ায় ইভাঙ্কা সিক্রেট সার্ভিস ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘আমি আমার দেশের জন্য প্রার্থনা করে যাব। বাবা তোমাকে ভালোবাসি, আজ এবং সব সময়।’

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence