ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা আর্জেন্টিনার

১৩ জুলাই ২০২৪, ১১:১৬ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪১ AM
ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা আর্জেন্টিনার

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা আর্জেন্টিনার © সংগৃহীত

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে আর্জেন্টিনা। একই সঙ্গে গোষ্ঠীটির সব আর্থিক সম্পদ ফ্রিজ করার নির্দেশও দিয়েছে দেশটি। শনিবার (১৩ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক গড়ার অংশ হিসেবে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মিলেই।

আর্জেন্টাইন প্রেসিডেন্টের দপ্তরের একটি বিবৃতিতে বলা হয়েছে, গত বছরের ৭ অক্টোবর দখলদার ইসরায়েলের অবৈধ বসতিতে হামাসের যোদ্ধারা যে হামলা চালিয়েছেন সেটির প্রেক্ষিতে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, “আর্জেন্টিনাকে অবশ্যই আরেকবার পশ্চিমা সভ্যতার সঙ্গে যুক্ত হতে হবে।”

চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে প্রথম সফরে ইসরায়েলে যান আর্জেন্টাইন প্রেসিডেন্ট। ওই সময় পবিত্র নগরী জেরুজালেমে গিয়ে ইহুদিদের সঙ্গে প্রার্থনা করেন তিনি। সঙ্গে ঘোষণা দেন বিরোধীপূর্ণ জেরুজালেমে আর্জেন্টিনার দূতাবাস স্থানান্তরিত করবেন। এই ঘোষণার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রশংসা আর ফিলিস্তিনিদের সমালোচনার মুখে পড়েন তিনি।

আর্জেন্টাইন প্রেসিডেন্ট মিলেই রোমান ক্যাথলিক ধর্মবিশ্বাস নিয়ে বড় হয়েছেন। কিন্তু তিনি জানিয়েছেন, ইহুদি ধর্মের প্রতি তার টান রয়েছে। এমনকি ইহুদি ধর্মে ধর্মান্তরিত হওয়ার পরিকল্পনার কথাও বলেছেন মিলেই। [সূত্র: আলজাজিরা]

 
মেমিস সফটওয়্যারেই মাদ্রাসা শিক্ষকদের বদলি, শুরু ‍নিয়ে যা বল…
  • ২৫ জুন ২০২৬
চীনের কমিউনিস্ট পার্টির লিউ হাইশিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী ত…
  • ২৫ জুন ২০২৬
পরপর শক্তিশালী দুই ভূমিকম্পে ভেনেজুয়েলায় ১০ হাজারের বেশি প্…
  • ২৫ জুন ২০২৬
আদালতের বারান্দায় মারামারি, বাদী-বিবাদীসহ ৪ জনের ৭ দিনের কা…
  • ২৫ জুন ২০২৬
নকআউট পর্ব নিশ্চিত করেছে ১৩ দল, কবে কার সঙ্গে কাদের খেলা
  • ২৫ জুন ২০২৬
শিক্ষকদের প্রথম এমপিওভুক্তির তারিখ কোনটি হবে, জানাল মাউশি
  • ২৫ জুন ২০২৬