রুশ যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, আরোহী সবাই নিহত

১৩ জুলাই ২০২৪, ০৯:৪১ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪১ AM
রুশ যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, আরোহী সবাই নিহত

রুশ যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, আরোহী সবাই নিহত © সংগৃহীত

রাশিয়ার মস্কোর কাছে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির জরুরি মন্ত্রণালয় জানিয়েছে মস্কোর কাছাকাছি এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। সুখোই সুপারজেট ১০০ নামের বিমানটি বনাঞ্চল এলাকায় তিনজন ক্রু নিয়ে বিধ্বস্ত হয়। ধারণা করা হচ্ছে তাদের কেউ বেঁচে নেই। বিমানটিতে কোনো যাত্রী ছিল না। শুক্রবার (১২ জুলাই) এই ঘটনা ঘটেছে বলে রুশ সংবাদ সংস্থাগুলোর বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে এএফপি।

দেশটির সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিমানটি মেরামতের পরই পরীক্ষামূলকভাবে উড্ডয়নের পর বিধ্বস্তের ঘটনা ঘটে। শুক্রবার (১২ জুলাই) পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করতে বিমানটি উড্ডয়ন করা হয়। 

রাশিয়া নিজেদের তৈরি সুখোই সুপারজেট বিমান বিভিন্ন অঞ্চলে মোতায়েন করেছে। মূলত দেশটির যেসব অঞ্চলে পশ্চিমাদের তৈরি বিমান ব্যবহার করা হয়েছে, সেখানে এই বিমান ব্যবহার হচ্ছে। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর নিজেদের তৈরি বিমান ব্যবহারে ব্যাপকভাবে ঝুঁকেছে মস্কো। 

শুক্রবার রাশিয়ার জরুরি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বিমানটি গভীর জঙ্গলে বিধ্বস্ত হয়েছে এবং এতে স্থানীয় কোনো ব্যক্তি আহত ও নিহত হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা যাচ্ছে, দুর্ঘটনাস্থল থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে। বিধ্বস্তের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ট্যাগ: রাশিয়া
বসতঘরে প্রবেশ করে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, অতঃপর যুবক আটক 
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বিশেষ চাহিদাসম্পন্ন জাহিদও ভেরিফিকেশনে বাদ, প্রাথমিকের সহকা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
‎ঢাবি ছেড়ে জাবির আইনে ভর্তি, প্রথমবারেই সিভিল জজ সাবিকুন না…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
যে ৫ অভ্যাসে বাড়ছে ফুসফুস ক্যানসারের ঝুঁকি
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
স্ত্রীকে হত্যা করে মাটিচাপা দিয়েছিলেন সাবেক স্বামী, ৭ দিন প…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬