ট্রাম্পের চেয়ে আমিই সেরা প্রার্থী: জো বাইডেন

১২ জুলাই ২০২৪, ১০:৫৯ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪১ AM
জো বাইডেন

জো বাইডেন © সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করার জন্য নিজেকে সেরা প্রার্থী দাবি করেছেন জো বাইডেন। বৃহস্পতিবার (১১ জুলাই) রাতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে বাইডেন এসব কথা বলেন। 

ওয়াশিংটনে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্মেলন শেষে প্রায় এক ঘণ্টার একক সংবাদ সম্মেলন করেন বাইডেন। বাইডেনের সংবাদ সম্মেলনে তাঁর রাজনৈতিক জীবন, প্রেসিডেন্টের দায়িত্বকাল, দ্বিতীয় দফায় নির্বাচনে প্রার্থী হওয়াসহ দেশ-বিদেশের নানা বিষয় উঠে আসে।

বাইডেন দাবি করেন, তিনিই সেরা যোগ্য ব্যক্তি। এছাড়াও তিনি জানান বিদেশি নেতারা তাঁকে বলেছেন, ‘আপনাকে জিততে হবে।’ আর ট্রাম্পের জয় হবে একটা বিপর্যয়।

বিশেষ করে বয়সের কারণে নির্বাচন থেকে সরে দাঁড়াতে ৮১ বছর বয়সী বাইডেনের ওপর চাপ বাড়ছে। নিজ দল ডেমোক্রেটিক পার্টির অনেক নেতা ইতোমধ্যে বাইডেনকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলছেন।

তবে বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে বাইডেন নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার থাকার ব্যাপারে তাঁর অনড় অবস্থান প্রকাশ করেন। বাইডেন বলেন, ‘আমি দৃঢ়প্রতিজ্ঞ যে আমি লড়ছি।’

সেন্ট্রাল ইউনির্ভাসিটির উপাচার্যকে জাবির নতুন ভিসি করল সরকার
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সরিয়ে দেওয়া হলো জাবি ভিসি অধ্যাপক কামরুল আহসানকে
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ নীতিমালায় যুক্ত হলো ডে…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমের বাবা-মাকে বিভিন্ন নম্বর থেকে হয়রানি, থানায় জিডি
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বসতঘরে প্রবেশ করে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, অতঃপর যুবক আটক 
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬