ভোগান্তি কমাতে চালু হচ্ছে ভারতীয় ই-মেডিকেল ভিসা

৩০ জুন ২০২৪, ১০:০৬ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০৪ PM

© সংগৃহীত

সরকারি তথ্যমতে ভারতে ঘুরতে যাওয়া ৮০ শতাংশ বাংলাদেশিরাই চিকিৎসার জন্য গিয়ে থাকে। তবে এ চিকিৎসা ভিসা পেতেই তাদের চরম ভোগান্তি পোহাতে হয়। 

ভারতে আগত বাংলাদেশি পর্যটকদের অভিযোগ, যে সংখ্যক রোগী ভিসার জন্য ঢাকায় ভারতীয় হাইকমিশনে আবেদন করেন, তার অর্ধেকেরও কম পর্যটককে দেয়া হচ্ছে ভিসা। ফলে অনেকেই সঠিক সময়ে আসতে না পেরে চরম বিড়ম্বনার শিকার হন।

মেডিকেল ভিসার এ দুর্ভোগ লাঘবে সদ্য অনুষ্ঠিত দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে বৈঠকে যে সমঝোতা সই হয়েছে; সেখানে বড় জায়গা পেয়েছে দুই দেশের চিকিৎসা ব্যবস্থায় পারস্পরিক সহযোগিতা। চালু করা হচ্ছে ই-মেডিকেল ভিসা। চিকিৎসার সংক্রান্ত কাগজপত্র দিলেই কয়েক ঘণ্টার মধ্যে মিলবে ই-ভিসা।

তবে ভারতের  চিকিৎসকরা মনে করছেন, শুধু ই-ভিসা ব্যবস্থাপনাতেই থেমে থাকলে চলবে না বাংলাদেশি রোগীদের জন্য চিকিৎসা খরচ কমানোসহ তাদের সব ধরনের সুবিধাও নিশ্চিত করতে হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, কলকাতার অর্থনীতির বড় একটা অংশ এই চিকিৎসা ব্যবস্থার সঙ্গে সম্পার্কিত। তাই ই-মেডিকেল ভিসার ফলে সবচেয়ে বেশি লাভভান হবে পশ্চিমবঙ্গের অর্থনীতি। তবে পশ্চিমবঙ্গ সরকারকেও বাংলাদেশি পর্যটকদের জন্য বাড়তি মনোযোগ দিতে হবে। নিশ্চিত করতে হবে সব ধরনের সুযোগ সুবিধা।

 
নভেম্বরের শেষ থেকেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, ফি ১ লাখ …
  • ১৫ নভেম্বর ২০২৬
এসএসসির নির্বাচনি ফল আশানুরূপ না হওয়ায় ‘জয়বাংলা’ স্লোগান, ট…
  • ১৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জের ডিসি-এসপিকে বদলি
  • ১৫ নভেম্বর ২০২৬
ভাঙল তামিম-হৃদয়ের রেকর্ড জুটি, হঠাৎ বিপদে বাংলাদেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
আমির হামজার বক্তব্য শুরু হতেই উত্তপ্ত সংসদ
  • ১৫ নভেম্বর ২০২৬
টুঙ্গিপাড়ায় রাতের পর দিনদুপুরেও দাউ দাউ করে জ্বলছে বিএনপি ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950