নির্বাচনে ভোট চাচ্ছেন বিশ্বের প্রথম এআই প্রার্থী

২৭ জুন ২০২৪, ১০:২৮ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০৭ PM
এআই প্রার্থী তৈরি করা স্টিভ এন্ডাকট নিউরাল ভয়েস নামে এআই কোম্পানির চেয়ারম্যান

এআই প্রার্থী তৈরি করা স্টিভ এন্ডাকট নিউরাল ভয়েস নামে এআই কোম্পানির চেয়ারম্যান © কলকাতা ২৪

আর সপ্তাহখানেক পরেই ইংল্যান্ডের সাধারণ নির্বাচন। এ নির্বাচনে ভোটারদের আকৃষ্ট করতে অভিনব প্রচার চলছে প্রার্থীদের। এতে মূল দুই শিবির কনজারভেটিভ ও লেবার পার্টি। তারা যা পারল না, এবার তাই করলেন এক নির্দলীয় প্রার্থী। অত্যাধুনিক এআই প্রযুক্তি ব্যবহার করে প্রচার করছেন তিনি। বিশ্বে এই প্রথম ভোটের মাঠে দেখা যাচ্ছে এআই প্রার্থী।

কলকাতা ২৪ এর খবরে বলা হয়েছে, নির্বাচনে নিজের এআই মডেল ব্যবহার করছেন দেশটির সাসেক্স অঞ্চলের ব্যবসায়ী স্টিভ এন্ডাকট। তিনি নিজের এআই প্রতিরূপ ‘এআই স্টিভ’ ব্যবহার করে জনসংযোগ করছেন, প্রচার চালাচ্ছেন। আগামী  ৪ জুলাইয়ের সাধারণ নির্বাচনে এআই স্টিভ লড়বে ইংল্যান্ডের দক্ষিণ উপকূলের ব্রাইটন অ্যান্ড হোভ ব্রাইটন প্যাভিলিয়ন থেকে।

স্টিভ এন্ডাকট নিউরাল ভয়েস নামে একটি এআই কোম্পানির চেয়ারম্যান। তার দাবি, তার এআই স্টিভ মডেল আসনের যে কোনও সমস্যা নিয়ে ভোটদাতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবে। এলাকার মানুষ যেন সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা মতামত দিতে ও নীতি প্রণয়নে অংশ নিতে পারেন, সেজন্য ‘এআই স্টিভ’কে সৃষ্টি করা হয়েছে।

স্টিভ এন্ডাকট ২০২২ সালের স্থানীয় নির্বাচনে রকডেল এলাকায় কনজারভেটিভ দলের হয়ে লড়েছিলেন। তবে তিনি জয়ী হতে পারেননি। এবার নির্বাচনে নিজের এআই মডেল প্রার্থী নামিয়েছেন।

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close