এবার ১৩০১ হজযাত্রী মারা গেছেন: সৌদি আরব

২৪ জুন ২০২৪, ১২:০৯ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১০:৫৮ AM
চলতি বছরের হজের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে

চলতি বছরের হজের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে © এবিসি নিউজ

চলতি বছর হজে অন্তত এক হাজার ৩০১ জন হজযাত্রী প্রাণ হারিয়েছেন। মারা যাওয়া মানুষের বেশিরভাগই অননুমোদিত হজযাত্রী। দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাতে সোমবার (২৪ জুন) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মারা যাওয়া হজযাত্রীদের বেশিরভাগই ছিলেন অননুমোদিত হজযাত্রী। তারা তীব্র গরমে দীর্ঘ পথ পায়ে হেঁটেছেন। এবার দেশটিতে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছিল।

সৌদি বার্তাসংস্থা এসপিএ জানিয়েছে, মারা যাওয়াদের তিন-চতুর্থাংশেরও সেখানে থাকার অনুমতি ছিল না। তারা পর্যাপ্ত আশ্রয় ও উপকরণ ছাড়াই সূর্যের তাপের মধ্যে হেঁটেছেন। অন্যদের মধ্যে কয়েকজন বয়স্ক বা অসুস্থ ব্যক্তি ছিলেন। 

দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল-জালাজেল বলেছেন, তাপপ্রবাহের বিপদ এবং চাপ হজযাত্রীরা কীভাবে প্রশমিত করতে পারেন সে সম্পর্কে সচেতনতা বাড়াতে চেষ্টা করা হয়েছিল। হাসপাতাল ও স্বাস্থ্য অবকাঠামোগুলোতে প্রায় ৫ লাখ হজযাত্রীর চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ১ লাখ ৪০ হাজারেরও বেশি হজযাত্রীর পারমিট ছিল না।

আরো পড়ুন: ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের ৭৬ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংস 

খবরে বলা হয়েছে, হজকে নিরাপদ করতে আরও পদক্ষেপ না নেওয়ায় সৌদি আরব সমালোচিত হয়েছে, বিশেষ করে অনিবন্ধিত হজযাত্রীদের শীতাতপ নিয়ন্ত্রিত তাঁবু এবং অফিসিয়াল হজ পরিবহনের সুযোগ নেই।

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, এবারের হজে মারা গেছেন ৬৫৮ জন মিসরীয়। ইন্দোনেশিয়ার ২০০ জনেরও বেশি নাগরিক প্রাণ হারিয়েছেন। ভারতও ৯৮ জন হাজির মৃত্যুর কথা জানিয়েছে। পাকিস্তান, মালয়েশিয়া, জর্ডান, ইরান, সেনেগাল, সুদান ও ইরাকের কুর্দিস্তানও হাজিদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।

গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএমইউতে ‘হিনারি’ বিষয়ক হাতে-কলমে প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে হাসনাতের স্ট্যাটাস ভাইরাল
  • ১৫ নভেম্বর ২০২৬
নভেম্বরের শেষ থেকেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, ফি ১ লাখ …
  • ১৫ নভেম্বর ২০২৬
এসএসসির নির্বাচনি ফল আশানুরূপ না হওয়ায় ‘জয়বাংলা’ স্লোগান, ট…
  • ১৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জের ডিসি-এসপিকে বদলি
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950