যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তত রাশিয়া

২২ জুন ২০২৪, ০৪:৪৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ভ্লাদিমির পুতিন ও জো বাইডেন

ভ্লাদিমির পুতিন ও জো বাইডেন © ফাইল ছবি

বিশ্বব্যাপী নিরাপত্তা উদ্বেগের বিষয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে বসতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে রাশিয়া। শুক্রবার (২১ জুন) ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ একথা জানান।

দিমিত্রি পেসকভ বলেন, ‘রাশিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের সঙ্গে (এ বিষয়ে) সংলাপের জন্য প্রস্তুত। তবে তিনি শুধু ইতিবাচক সংলাপ করতে চান।’ পেসকভ  আরও বলেন, ‘সমস্যাগুলো আস্তে আস্তে বেড়েই চলেছে। বিশেষ করে, বৈশ্বিক নিরাপত্তা স্থাপনের স্বার্থে এই ধরনের আলোচনা প্রয়োজন।’

তিনি বলেন, এই ধরণের সংলাপ ব্যাপক ও বিস্তৃত পরিসরে হওয়া বাঞ্ছনীয়। এছাড়া বর্তমান ইউক্রেন সংকট এবং এতে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সম্পৃক্ততার মতো যাবতীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করা প্রয়োজন।

এই ধরনের আলোচনা তৃতীয় কোনো দেশের জন্য হুমকিস্বরূপ নয় বলেও উল্লেখ করেছেন পেসকভ। তিনি বলেছেন, শুধুমাত্র সংশ্লিষ্ট দেশগুলোর জনগণের নিরাপত্তার স্বার্থেই এই আলোচনায় বসতে চায় রাশিয়ার্।

গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএমইউতে ‘হিনারি’ বিষয়ক হাতে-কলমে প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে হাসনাতের স্ট্যাটাস ভাইরাল
  • ১৫ নভেম্বর ২০২৬
নভেম্বরের শেষ থেকেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, ফি ১ লাখ …
  • ১৫ নভেম্বর ২০২৬
এসএসসির নির্বাচনি ফল আশানুরূপ না হওয়ায় ‘জয়বাংলা’ স্লোগান, ট…
  • ১৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জের ডিসি-এসপিকে বদলি
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950