তলোয়ার-বর্শা দিয়ে ফিলিপিনো সৈন্যদের ওপর হামলা চালায় চীনা সৈন্যরা

২০ জুন ২০২৪, ০৫:১২ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০০ AM
তলোয়ার-বর্শা দিয়ে ফিলিপিনো সৈন্যদের ওপর হামলা চালায় চীনা সৈন্যরা

তলোয়ার-বর্শা দিয়ে ফিলিপিনো সৈন্যদের ওপর হামলা চালায় চীনা সৈন্যরা © ভিডিও থেকে নেওয়া

বিতর্কিত দক্ষিণ চীন সাগরে চীনা উপকূলরক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ফিলিপাইনের নৌ সেনারা। তলোয়ার, বর্শা ও ছুরি হাতে চড়াও হওয়া চীনা উপকূলরক্ষীদের সঙ্গে ফিলিপিনো সেনারা ‘খালি হাতেই’ লড়াই করেছে। দেশটির শীর্ষ সামরিক কমান্ডার একথা জানিয়েছেন।

ফিলিপিন্সের জেনারেল রোমিও ব্রাউনার অভিযোগ করে বলেছেন, চীনা জাহাজ ফিলিপিন্সের নৌকাগুলোকে ধাক্কা দিয়েছে। তারপর সেগুলোতে উঠে পড়ে অস্ত্র দখল করে চীনা উপকূলরক্ষীরা।

তাদের সঙ্গে লড়াই করতে গিয়ে এক ফিলিপিনো সেনার বুড়ো আঙুল কেটে পড়ে গেছে বলে জানান ফিলিপিনো জেনারেল। তবে চীন এ ঘটনায় তাদের উপকূলরক্ষীদের দোষ অস্বীকার করে বলেছে, তারা ‘সংযত’ ছিল।

বিবিসি জানায়, সেকেন্ড থমাস শোল দ্বীপে অবস্থান করা ফিলিপিনো সেনাদেরকে রসদ সরবরাহ করতে যাওয়ার সময় ওই সংঘর্ষের ঘটনা ঘটে। ফিলিপিন্সের নৌসেনা ও উপকূলরক্ষীরা সোমবার রসদ সরবরাহ করতে দ্বীপটিতে যাচ্ছিলেন।

ফিলিপিনো জেনারেল ব্রাউনার বলেন, সেনারা চীনা উপকূলরক্ষীদেরকে ছুরি, বর্শা এবং চাপাতি হাতে দেখার কথা জানিয়েছে। চীনাদেরকে দক্ষিণ চীন সাগর এলাকায় এমন অস্ত্র হাতে এবারই সেনারা প্রথম দেখল বলে জানান তিনি।

২১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে কুয়েটের আজিজ
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগে বাদ পড়ার সুস্পষ্ট ব্যাখ্যা জনসম্মুখে…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
পলিথিন ও বর্জ্য জমা দিলেই মিলবে খাদ্য ও গাছের চারা
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বাবা রিকশা চালাতেন, অন্যের বাসায় কাজ করতেন মা— সিভিল জজে চত…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
নেতানিয়াহুর সঙ্গে তারেক রহমানের করমর্দনের ছবিটি ভুয়া
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
যে মুখ দিয়ে মাকে চাকরি হয়েছে বলেছিলাম, সেই মুখে কীভাবে বলব—…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬