বাংলাদেশের ভেতর দিয়ে বিকল্প রেল নেটওয়ার্ক তৈরি করবে ভারত

১৯ জুন ২০২৪, ১১:৩০ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০১ AM
বাংলাদেশের ভেতর দিয়ে বিকল্প রেল নেটওয়ার্ক তৈরি করবে ভারত

বাংলাদেশের ভেতর দিয়ে বিকল্প রেল নেটওয়ার্ক তৈরি করবে ভারত © সংগৃহীত

উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে অন্য রাজ্যগুলোকে সংযুক্ত করতে বাংলাদেশের ওপর দিয়ে বিকল্প রেল নেটওয়ার্ক তৈরি করতে যাচ্ছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া গত রোববার (১৬ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে অন্যান্য রাজ্যগুলোতে ট্রেন চলে সিলিগুড়ি করিডর দিয়ে। যা ‘চিকেন নেক’ নামে পরিচিত। ২২ কিলোমিটার প্রশস্ত এই করিডরটি বাংলাদেশ ও নেপালের মাঝ বরাবর অঞ্চল দিয়ে গেছে। বাংলাদেশের ওপর নিয়ে ভারতের রেল নেটওয়ার্ক তৈরির উদ্দেশ্য হলো ‘চিকেন নেক’ নামের এই করিডরটির ওপর থেকে নির্ভরশীলতা কমানো।

সামরিক এবং বেসামরিক পণ্য পরিবহণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘চিকেন নেক’ রেল করিডরটি নিয়ে ২০১৭ সালে বেশ দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল ভারত। ওই বছর ডোকলাম অঞ্চল নিয়ে ভারত ও চীনের মধ্যে বিবাদ দেখা দেয়। আর এই রেল করিডরটি তখন বিবাদমান অঞ্চলের মাঝে পড়ে যায়। যা দেশটির জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে আরও বলা হয়, এই প্রজেক্টে বাংলাদেশকে যুক্ত করা ১৪টি নতুন রুট থাকবে। রুটগুলোতে সবমিলিয়ে রেললাইন থাকবে ৮৬১ কিলোমিটার। সঙ্গে থাকবে বাংলাদেশের ওপর দিয়ে যাওয়া বিকল্প রুটটি। এতে করে সবমিলিয়ে এই প্রজেক্টে রেললাইন হবে ১ হাজার ২৭৫.৫ কিলোমিটার। প্রজেক্টটির অংশ হিসেবে পুরোনো রেললাইন বদলে নতুন রেললাইন স্থাপন করা হবে। অপরদিকে বাংলাদেশে তৈরি করা হবে নতুন রেললাইন।

বিষয়টি নিশ্চিত করে ভারতের নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের সিপিআরও সব্যসাচি দে জানান, এ প্রকল্প কলকাতা থেকে উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যে যাওয়ার সময় কমিয়ে দেবে। এছাড়া এই রেল নেটওয়ার্ক বাংলাদেশের সঙ্গে যোগাযোগও আরও মসৃণ করবে। লাভবান হবে দুদেশেরই বাণিজ্য এবং পর্যটনখাত।

ট্যাগ: ভারত
শীর্ষ মাদক ব্যবসায়ী ফিরোজ গ্রেপ্তার
  • ২৫ জুন ২০২৬
কোনেকে ফাউল করে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম কঠোর শাস্তি পেলেন …
  • ২৫ জুন ২০২৬
মোটরসাইকেলের ধাক্কায় ছাত্রশিবির নেতা নিহত
  • ২৫ জুন ২০২৬
চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় চালু করার ঘোষণা প্রধ…
  • ২৫ জুন ২০২৬
জর্ডানের বিপক্ষে মেসি-মার্টিনেজকে খেলানো নিয়ে সংশয়ে স্কালোনি
  • ২৫ জুন ২০২৬
চোর আটকের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত ২০
  • ২৫ জুন ২০২৬