নিজেদের জন্য বাংলাদেশের ভেতর দিয়ে রেল নেটওয়ার্ক তৈরি করবে ভারত

১৯ জুন ২০২৪, ০৫:২০ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০১ AM
ভারতীয় ট্রেন

ভারতীয় ট্রেন © ফাইল ফটো

ভারতের এক রাজ্যের সাথে অন্য রাজ্যকে সংযুক্ত করতে বাংলাদেশের ওপর দিয়ে বিকল্প রেল নেটওয়ার্ক তৈরি করবে ভারত। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের প্রভাবশালী গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

ভারতের নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের সিপিআরও সব্যসাচি দে টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, “এটি কলকাতা থেকে উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যে যাওয়ার সময় কমিয়ে দেবে। এছাড়া এই রেল নেটওয়ার্ক বাংলাদেশের সঙ্গে যোগাযোগও সমৃদ্ধ করবে। এটি প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্য এবং পর্যটনখাত বৃদ্ধি করবে।”

জানা গেছে, এই প্রজেক্টে ১৪টি নতুন রুট থাকবে। রুটগুলোতে সবমিলিয়ে রেললাইন থাকবে ৮৬১ কিলোমিটার। সঙ্গে থাকবে বাংলাদেশের ওপর দিয়ে যাওয়া বিকল্প রুটটি। এতে করে সবমিলিয়ে এই প্রজেক্টে রেললাইন হবে ১ হাজার ২৭৫.৫ কিলোমিটার।

বর্তমানে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে অন্যান্য রাজ্যগুলোতে ট্রেন চলে সিলিগুড়ি করিডর দিয়ে। যা ‘চিকেন নেক’ নামে পরিচিত। ২২ কিলোমিটার প্রশস্ত এই করিডরটি বাংলাদেশ ও নেপালের মাঝ বরাবর অঞ্চল দিয়ে গেছে।বাংলাদেশের ওপর নিয়ে ভারতের রেল নেটওয়ার্ক তৈরির উদ্দেশ্য হলো ‘চিকেন নেক’ নামের এই করিডরটির ওপর থেকে নির্ভরশীলতা কমানো।

২১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে কুয়েটের আজিজ
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগে বাদ পড়ার সুস্পষ্ট ব্যাখ্যা জনসম্মুখে…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
পলিথিন ও বর্জ্য জমা দিলেই মিলবে খাদ্য ও গাছের চারা
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বাবা রিকশা চালাতেন, অন্যের বাসায় কাজ করতেন মা— সিভিল জজে চত…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
নেতানিয়াহুর সঙ্গে তারেক রহমানের করমর্দনের ছবিটি ভুয়া
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
যে মুখ দিয়ে মাকে চাকরি হয়েছে বলেছিলাম, সেই মুখে কীভাবে বলব—…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬