স্টার্টআপে দক্ষিণ এশিয়ায় তলানিতে বাংলাদেশ

১৮ জুন ২০২৪, ১১:৩৯ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০২ AM
স্টার্টআপে দক্ষিণ এশিয়ায় তলানিতে বাংলাদেশ

স্টার্টআপে দক্ষিণ এশিয়ায় তলানিতে বাংলাদেশ © ফ্রিপিক

স্টার্টআপ ইকোসিস্টেম নিয়ে গবেষণা করা আন্তর্জাতিক গবেষণাপ্রতিষ্ঠান স্টার্টআপব্লিঙ্ক সম্প্রতি ‘গ্লোবাল স্টার্টআপ ইকোসিস্টেম ইনডেক্স ২০২৪’ প্রকাশ করেছে। স্টার্টআপের দিক থেকে চার ধাপ এগিয়ে বিশ্বের ১০০টি দেশের মধ্যে ৮৩তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। তবে তালিকার এই অবস্থান প্রতিবেশী দেশগুলোর চেয়ে অনেক পেছনে। এতে বাংলাদেশের শীর্ষ স্টার্টআপ হিসেবে শপআপ, সহজ, আরোগ্য, পাঠাও ও টেন মিনিট স্কুলের নাম উঠে এসেছে। তালিকায় প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারত ১৯তম, পাকিস্তান ৭১তম ও শ্রীলঙ্কা ৭৬তম অবস্থানে রয়েছে।

স্টার্টআপের শীর্ষ পাঁচটি দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইসরায়েল, কানাডা, সুইডেন ও সিঙ্গাপুর। আর শীর্ষ পাঁচটি শহর হচ্ছে সান ফ্রান্সিসকো, নিউইয়র্ক, লন্ডন, লস অ্যাঞ্জেলেস ও বোস্টন।

প্রতিবেদনের তথ্যমতে, শীর্ষ ১ হাজার শহরের মধ্যে ঢাকা গত বছরের চেয়ে ৭১ ধাপ এগিয়ে ১৪০তম অবস্থানে আছে। দক্ষিণ এশিয়ায় ভারতীয় শহরগুলোর আধিপত্য থাকলেও ঢাকার অবস্থান অষ্টম। বাংলাদেশের দেশের শক্তিশালী অর্থনৈতিক সম্ভাবনা রয়েছে। স্টার্টআপ খাতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারের সমর্থন প্রয়োজন।

ইন্টারনেট স্থিতিশীলতাসহ অবকাঠামোগত উন্নতিকে অগ্রাধিকার দিতে হবে। পাশাপাশি নীতিসহায়তা, করপোরেট উদ্যোগে বিনিয়োগব্যবস্থা ও স্টার্টআপকে সহযোগিতা করার জন্য শিল্প-শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সহযোগিতার উন্নতিতেও কাজ করতে হবে। এদিকে বিশ্বব্যাপী স্টার্টআপে মন্দা যেন কাটছেই না। স্টার্টআপব্লিঙ্ক জানায়, বৈশ্বিকভাবে স্টার্টআপের বিনিয়োগ ২০২১ সালের পর থেকে কমছে। বিনিয়োগের পরিমাণও পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন ছিল।

 
গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএমইউতে ‘হিনারি’ বিষয়ক হাতে-কলমে প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে হাসনাতের স্ট্যাটাস ভাইরাল
  • ১৫ নভেম্বর ২০২৬
নভেম্বরের শেষ থেকেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, ফি ১ লাখ …
  • ১৫ নভেম্বর ২০২৬
এসএসসির নির্বাচনি ফল আশানুরূপ না হওয়ায় ‘জয়বাংলা’ স্লোগান, ট…
  • ১৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জের ডিসি-এসপিকে বদলি
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950