চাকরির আশায় গিয়ে ধর্ষণের শিকার তরুণী

১৮ জুন ২০২৪, ০৩:২৮ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০২ AM

© প্রতীকী ছবি

সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে এক তরুণের সঙ্গে হঠাৎ পরিচয় তরুণীর। আলাপচারিতার একপর্যায়ে ওই তরুণ নিজেকে ব্যাংক কর্মী হিসেবে পরিচয় দেন। তরুণীকে আশ্বাস দেন ব্যাংকে চাকরি দেয়ারও। আর সেই কথায় বিশ্বাস করে ওই তরুণের সঙ্গে দেখা করতে গিয়েই পড়েন বিপদে।

ভারতীয় কিছু গণমাধ্যম জানিয়েছে, ভুক্তভোগী তরুণী মিরাটের বাসিন্দা। তার সঙ্গে ইনস্টাগ্রামে এক ব্যক্তির পরিচয় হয়, যিনি নিজেকে ব্যাংকের কর্মী হিসেবে দাবি করেন। ওই ব্যক্তি তাকে চাকরির প্রস্তাবও দেয়। 

নির্দিষ্ট দিনে দেরাদুনে তার সঙ্গে তরুণীকে দেখা করতে বলেন। অভিযুক্ত তরুণের কথা মতো দেরাদুনে পৌঁছে যান তরুণী। কিন্তু সেখানে ওই তরুণ নিজে না এসে তার এক বন্ধুকে পাঠিয়েছিলেন।

ভুক্তভোগী তরুণীর অভিযোগ, ইনস্টাগ্রামে পরিচয় হওয়া তরুণের দেখা না পেয়ে তার বন্ধুর সঙ্গে দেরাদুন থেকে আবার উত্তরপ্রদেশে ফিরে যান তিনি। কিন্তু সেখানে ফিরে তরুণের বন্ধু তাকে নিয়ে যান শামলি জেলার থানাভবন এলাকায়। সেখানেই ছিলেন মূল অভিযুক্ত। 

ভুক্তভোগী আরও বলেন, সেখানে গিয়ে দেখা করার পর তাকে কোল্ড ড্রিংকস খেতে দেয়া হয়। এর কিছুক্ষণ পরই অচেতন হয়ে পড়েন তিনি। এরপর তাকে একটি হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন ওই দুই তরুণ।

এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

এমপিওভুক্ত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
  • ২১ এপ্রিল ২০২৬
রাতভর অবরোধের পর পরীক্ষায় বসল সেই ৬৫ এসএসসি পরীক্ষার্থী
  • ২১ এপ্রিল ২০২৬
নওগাঁয় একই পরিবারের ৪ জনকে হত্যা, নেপথ্যে কী?
  • ২১ এপ্রিল ২০২৬
২৯ জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা, দেখুন তালিকা
  • ২১ এপ্রিল ২০২৬
এক এসএসসি পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছে দিলেন পুলিশ সদস্য
  • ২১ এপ্রিল ২০২৬
এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
  • ২১ এপ্রিল ২০২৬