সোনালী ব্যাংককে কোটি রুপি জরিমানা ভারতের কেন্দ্রীয় ব্যাংকের

১৬ জুন ২০২৪, ১০:৫২ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০৪ AM
সোনালী ব্যাংক

সোনালী ব্যাংক © ফাইল ছবি

সোনালী ব্যাংককে ৯৬ লাখ ৪ হাজার রুপি জরিমানা করেছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক। লেনদেনের বিধি ও নির্দেশনা লঙ্ঘন করায়  রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) এ জরিমানা করেছে। একই অভিযোগে মুম্বাইয়ের সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়াকেও ১ কোটি ৫০ লাখ রুপি জরিমানা করা হয়েছে। 

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, ২০২২ সালের ৩১ মার্চ থেকে চলমান পর্যবেক্ষণের ফল হিসেবে এ জরিমানা করেছে আরবিআই। এতে বেশ কিছু অসংগতিপূর্ণ আচরণ ধরা পড়ে। ফলে ব্যাংক দু’টিকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছিল। 

সরকারের ভর্তুকির বিপরীতে একটি প্রতিষ্ঠানকে ঋণ দিয়েছিল মুম্বাইভিত্তিক সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়া। অননুমোদিত ই–লেনদেনের সঙ্গেও যুক্ত ছিল ব্যাংকটি।

আরো পড়ুন: তদবির হলে প্রার্থিতা বাতিল করবে পিএসসি

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরবিআই জানিয়েছে, বিধি প্রতিপালনে ব্যর্থতার কারণে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রাহকের সঙ্গে লেনদেন বা চুক্তি ব্যত্যয়ের বিষয় নয়। এ জরিমানা ছাড়া ব্যাংক দুটির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে না।

২০১৬ সালের গ্রাহক নির্দেশনা থাকা সত্ত্বেও তা অনুসরণ না করায় এবং কিছু নির্দেশনা মেনে না চলায় সোনালী ব্যাংককে ৯৪ লাখ ৪ হাজার রুপি জরিমানা করা হয়। এ ব্যবস্থাও নেওয়া হয়েছে বিধি প্রতিপালনে ব্যর্থতার কারণে।

অবৈধভাবে সরকারি ওয়েবসাইটে ঢুকে পড়ছে ‘এআই বট’, নিয়ন্ত্রণ নিয়…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
২১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে কুয়েটের আজিজ
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগে বাদ পড়ার সুস্পষ্ট ব্যাখ্যা জনসম্মুখে…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
পলিথিন ও বর্জ্য জমা দিলেই মিলবে খাদ্য ও গাছের চারা
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বাবা রিকশা চালাতেন, অন্যের বাসায় কাজ করতেন মা— সিভিল জজে চত…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
নেতানিয়াহুর সঙ্গে তারেক রহমানের করমর্দনের ছবিটি ভুয়া
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬