হজযাত্রীদের জন্য সৌদি সরকারের সতর্কতা জারি

১৪ জুন ২০২৪, ১০:৫৪ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:১৩ PM
সৌদিতে হজ পালনরত ব্যক্তিরা

সৌদিতে হজ পালনরত ব্যক্তিরা © ফাইল ফটো

সৌদি আরবে আজ থেকে শুরু হয়েছে চলতি বছরের হজের আনুষ্ঠানিকতা। গ্রীষ্মের মৌসুম হওয়ায় বর্তমানে ব্যাপক গরম সৌদিতে; এই পরিস্থিতিতে হজযাত্রীদের উদ্দেশে তাপ সতর্কবার্তা জারি করেছে দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।

জানা গেছে, অন্যান্য বছরের জুন মাসের মতো এবারও ব্যাপক গরম পড়েছে সৌদিতে। সমতলভূমিতে প্রতিদিনই তাপমাত্রা ছাড়িয়ে যাচ্ছে ৪০ ডিগ্রি। কোনো কোনো পাহাড়ি অঞ্চলে তাপমাত্রা পৌঁছেছে ৭০ ডিগ্রি সেলসিয়াসে। মক্কায় বর্তমানে গড় তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস।

তাই এবারের হজে হজযাত্রীদের সমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ উচ্চ তাপমাত্রা। কারণ আজ থেকে শুরু হচ্ছে হজের আচার-আনুষ্ঠানিকতা এবং এই আনুষ্ঠানিকতা পালনের জন্য তিন দিন হজযাত্রীদের অধিকাংশ সময় বাড়ির বাইরে থাকতে হবে।

সৌদির সরকার অবশ্য হজযাত্রীদের জন্য মক্কা ও মদিনায় পর্যাপ্ত সংখ্যক ওয়াটার স্টেশন স্থাপন করেছে, হজের আচার পালনের সময় যেসব অস্থায়ী তাঁবুতে যাত্রীরা থাকবেন সেগুলোও শীতাতপ নিয়ন্ত্রিত করা হয়েছে।

তবে তারপরও বৃহস্পতিবারের সতর্কবার্তায় হজযাত্রীদের সবাইকে ছাতা ব্যবহারের আহ্বান জানিয়েছে সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। সেই সঙ্গে হজের স্বাস্থ্যবিধি মেনে চলা বেলা ১১ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত যতদূর সম্ভব বাইরে না বেরোনোর পরামর্শও দেওয়া হয়েছে।

প্রতিটি চিকিৎসা প্রতিষ্ঠানকে নিজস্ব চিকিৎসা প্রোটোকল ও নির্…
  • ১৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএমইউতে ‘হিনারি’ বিষয়ক হাতে-কলমে প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে হাসনাতের স্ট্যাটাস ভাইরাল
  • ১৫ নভেম্বর ২০২৬
নভেম্বরের শেষ থেকেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, ফি ১ লাখ …
  • ১৫ নভেম্বর ২০২৬
এসএসসির নির্বাচনি ফল আশানুরূপ না হওয়ায় ‘জয়বাংলা’ স্লোগান, ট…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950