সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ বাংলাদেশির

১৪ জুন ২০২৪, ১২:১৪ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:১৩ PM
সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত © সংগৃহীত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় তিনজন বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩) দুপুরে দেশটির আল আফিফ শহরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-চাঁদপুরের হাইমচর উপজেলার ৩নং দক্ষিণ আলগী ইউনিয়নের চরভাঙ্গা গ্রামের ইসমাইল ছৈয়ালের ছোট ছেলে সাব্বির, একই ইউনিয়নের বর্ডারফুল এলাকার জামাল চৌকিদাদের ছেলে সবুজ চৌকিদার ও ২নং আলগী দূর্গাপুর উত্তর ইউনিয়নের কমলাপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে রিফাত।

শুক্রবার (১৪ জুন) সকাল ১০টায় মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে ২নং আলগী দূর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান পাটোয়ারী বলেন, তারা তিনজন সৌদি আরবের আল আলিফ শহরে কর্মরত ছিলেন। সেখানেই সড়ক দুর্ঘটনায় তিনজন মারা যান। তাদের মরদেহ দেশে আনার জন্য যোগাযোগ করা হচ্ছে।

 
দুপুরের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রসহ বৃষ্টির …
  • ২৯ এপ্রিল ২০২৬
বিশ্বকাপের আগে ছিটকে পড়লেন ব্রাজিলের তারকা ফুটবলার
  • ২৯ এপ্রিল ২০২৬
৯ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে বায়ার্নকে হারাল পিএসজি
  • ২৯ এপ্রিল ২০২৬
কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ১০
  • ২৯ এপ্রিল ২০২৬
ট্রাম্পের স্ত্রীকে নিয়ে জিমি কিমেলের মন্তব্যের জেরে লাইসেন্…
  • ২৯ এপ্রিল ২০২৬
মাদককাণ্ডে হাতেনাতে ধরা পড়ার ৬ মাস পরও নেই শাস্তি, প্রশাসনে…
  • ২৯ এপ্রিল ২০২৬