চীনে ভবন থেকে লাফিয়ে পড়ে বাংলাদেশি শিক্ষার্থীর আত্মহত্যা

০১ জুন ২০২৪, ০৯:৪০ AM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:২৭ PM
শাফীন হাবিব

শাফীন হাবিব

চীনের গুয়ান্তং প্রদেশের শেনজেন শহরে চায়নিজ ইউনিভার্সিটি অব হংকংয়ে অধ্যয়নরত বাংলাদেশি এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ মে) শাফীন হাবিব নামের ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ডর্মেটরির ৭তলা থেকে লাফিয়ে আত্মহত্যা করেন।

নিহত শিক্ষার্থীর বাড়ি ঢাকা জেলায়। শুক্রবার (৩১ মে) বাংলাদেশ-চায়না ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের (বিসিওয়াইএসএ) সভাপতি এ বি সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহত শিক্ষার্থীর মরদেহ এখনও মর্গে রয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ-চায়না ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের (বিসিওয়াইএসএ) পক্ষ থেকে নিহত শিক্ষার্থীর পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে। মরদেহ দেশে নিয়ে আসাসহ সকল ধরনের সহায়তায় সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।

নিহতের আত্মার শান্তি কামনা ও পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছে বিসিওয়াইএসএ। সেইসঙ্গে চীনে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখারও অনুরোধ করা হয়েছে।

এছাড়া বিসিওয়াইএসএ’র পক্ষ থেকে শিগগিরই চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে সুনির্দিষ্ট প্রোগ্রাম হাতে নেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও জানান সংগঠনের সভাপতি।

মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুড়িয়ে দেওয়ায় জড়িতদের গ্রেপ্ত…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
নিয়োগবঞ্চিত প্রার্থীদের পত্র ‘পরীক্ষা-নিরীক্ষা’ করে  দেওয়া …
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ছাদে মাইকের হর্ন, পাশে জেনারেটর বসিয়ে মেলা, ব্যাহত হচ্ছে দু…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের গোপন বৈঠক থেকে সাংবাদিক নেতাসহ অর্ধশতাধিক আটক
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬