ভারতে স্কুলবাস উল্টে ৬ শিক্ষার্থীর মৃত্যু, আহত ১৫

১১ এপ্রিল ২০২৪, ০২:৪৮ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১১:৫৭ AM
ভারতে সড়ক দুর্ঘটনা

ভারতে সড়ক দুর্ঘটনা © সংগৃহীত

ভারতের হরিয়ানা রাজ্যে একটি স্কুল বাস উল্টে ৬ শিক্ষার্থী মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১৫ জন। বাসটিতে অন্তত ৩০ জন শিক্ষার্থী ছিল। খবর হিন্দুস্তান টাইমস।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে রাজ্যের মহেন্দ্রগড় জেলার উনহানি গ্রামের নারনল নামক স্থানে জিএল পাবলিক স্কুলের বাসটি দুর্ঘটনায় পড়ে।

রাজ্যের কর্মকর্তারা জানিয়েছেন, ঈদুল ফিতরের ছুটি থাকলেও স্কুলটি খোলা রাখা হয়েছে।

প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যের বরাতে জেলা শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, সম্ভবত চালক মদ্যপ অবস্থায় বাসটি চালাচ্ছিলেন।

আরেকটি বাসকে পাশ কাটানোর সময় চালক তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে স্কুলবাসটি রাস্তার পাশে একটি গাছে ধাক্কা দিয়ে উল্টে গেলে হতাহতের ঘটনা ঘটে।  

জেলা প্রশাসন জানিয়েছে, আহতদের মধ্যে ১২ শিক্ষার্থীকে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নেমেছে পুলিশ।

এদিকে কাগজপত্র পরীক্ষা করে দেখা গেছে, ২০১৮ সালে ফিটনেস সনদের মেয়াদ শেষ হওয়ার পরও বাসটি চলছিল।

একই ঘটনায় চুয়াডাঙ্গার ডিসি প্রত্যাহার, বহাল মৌলভীবাজারের ডি…
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থ…
  • ১৫ নভেম্বর ২০২৬
জেলা প্রশাসনের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, সপ্তাহ পর প্…
  • ১৫ নভেম্বর ২০২৬
কারিগরি শিক্ষকদের নভেম্বরের এমপিও বিল সাবমিটের নির্দেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্র…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950