সবার আগে ঈদের দিন নিশ্চিত করল অস্ট্রেলিয়া

০৮ এপ্রিল ২০২৪, ০৬:৩৪ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০০ PM

© গালফ নিউজ

সবার আগে শাওয়াল মাসের চাঁদের দেখা পেতে যাচ্ছে অস্ট্রেলিয়া। সোমবার (৮ এপ্রিল) আমিরাত ভিত্তিক গালফ নিউজ এই খবর জানিয়েছে। চাঁদ দেখার সাপেক্ষে স্থানীয় সময় অনুযায়ী, আগামী বুধবার  (১০ এপ্রিল) অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে বলে অফিশিয়ালি জানিয়েছে দেশটি।

গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, শাওয়াল মাসের চাঁদ দেখতে বিশ্বজুড়ে মুসলিম জনগোষ্ঠী বিভিন্ন উপায়ে পর্যবেক্ষণ চালাচ্ছে। এর মধ্যে এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল বলেছে—স্থানীয় ও বৈশ্বিক মানমন্দিরে বর্ধিত অনুসন্ধানের পর সিডনিতে মাসের নতুন চাঁদ দেখার সুনির্দিষ্ট সময়সীমা জানা গেছে।

অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল নিশ্চিত করেছে যে, মঙ্গলবার (৯ এপ্রিল) নির্দিষ্ট সময়ের মধ্যেই সিডনি এবং পার্থ থেকে নতুন চাঁদের দেখা মিলবে। এর ফলে মঙ্গলবারই চলমান রমজান মাসের শেষ দিন হতে যাচ্ছে। পরদিন বুধবার উদ্‌যাপিত হবে ঈদুল ফিতর।

অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল বলেছে—ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করা হয় সূর্যাস্তের আগে চাঁদের গণনাকৃত জন্ম, সূর্যাস্তের পর চাঁদের সময়কাল এবং চাঁদ দেখার সম্ভাবনার ওপর ভিত্তি করে। এই পদ্ধতিটি বিশিষ্ট বৈশ্বিক পণ্ডিত পরিষদ দ্বারা গৃহীত পদ্ধতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন মতামতকে স্বীকৃতি ও সম্মান করার ক্ষেত্রে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিল এবং অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল সাধারণ মূল্যবোধ এবং স্বার্থ সংরক্ষণে ঐক্যের ওপর জোর দেয়।

বাংলাদেশ-ভারতে বিশ্বকাপের মহাযজ্ঞ, সময়সূচি জানাল আইসিসি
  • ১৫ নভেম্বর ২০২৬
একই ঘটনায় চুয়াডাঙ্গার ডিসি প্রত্যাহার, বহাল মৌলভীবাজারের ডি…
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থ…
  • ১৫ নভেম্বর ২০২৬
জেলা প্রশাসনের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, সপ্তাহ পর প্…
  • ১৫ নভেম্বর ২০২৬
কারিগরি শিক্ষকদের নভেম্বরের এমপিও বিল সাবমিটের নির্দেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950