দেখতে কালো হওয়ায় শিশুকন্যাকে বিষ খাইয়ে মারলেন বাবা

০৭ এপ্রিল ২০২৪, ০৩:২১ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০১ PM

© ফাইল ফটো

গায়ের রং কালো হওয়ায় নিজের দেড় বছরের শিশুকন্যাকে বিষ খাইয়ে খুনের অভিযোগ উঠেছে মহেশ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ভারতের অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার কামেরপুরী থানা এলাকায়।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি কন্যাকে প্রসাদ খাওয়ানোর নামে তার মধ্যে বিষ মিশিয়ে দেন মহেশ। শিশুটির মৃত্যু হলে স্ত্রী শ্রাবণীকেও জোর করে মিথ্যা কথা বলান তিনি। শিশুটিকে যে খুন করা হয়েছে, বিষয়টি যাতে কেউ জানতে না পারে তাই অসুস্থ হয়ে শিশুটির মৃত্যু হয়েছে বলেও প্রতিবেশী এবং আতামীয়দের কাছে দাবি করেন তিনি।

মৃত্যুর কারণ ঢাকতে শিশুটির দ্রুত সৎকারের ব্যবস্থাও করা হয়। যদিও ঘটনার সত্যতা চাপা থাকেনি। প্রতিবেশী এবং আত্মীয়দের সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেন। পুলিশ এসে মহেশ ও তা স্ত্রী শ্রাবাণীকে জিজ্ঞাসাবাদ শুরু করতেই ঘটনাটি প্রকাশ্যে আসে।

শ্রাবণী পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন, কন্যাসন্তান জন্ম দেওয়ার পর থেকেই স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেরা তার ওপর অত্যাচার চালাতেন। কেন শিশুর গায়ের রং কালো হয়েছে, তা নিয়ে নিত্যদিন অশান্তি হত। গত ৩১ মার্চ কন্যাকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন শ্রাবণী। তার নাক থেকে রক্ত গড়িয়ে পড়ছিল।

এরপর শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। কন্যার আচমকা মৃত্যু নিয়ে এরপরই আত্মীয়দের মিথ্যা কথা বলেন তারা। তবে আত্মীয়দের সন্দেহ হওয়ার পর পুলিশে খবর দিলে জিজ্ঞাসাবাদে ঘটনা প্রকাশ্যে আসলে মহেশ ও স্ত্রী শ্রাবণীকে গ্রেপ্তার করে পুলিশ।

 
পে স্কেলের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
এপস্টেইনের নথিতে যেভাবে উঠে এলো বিএনপি নেতার নাম
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, টি-টোয়েন্টি বিশ্বকাপে যে প্রভা…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
হাসিনা ১০, টিউলিপ ৪, রাদওয়ান ও আজমিনার ৭ বছর কারাদণ্ড
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
পাকিস্তান বয়কট করলেও শ্রীলঙ্কায় যেতে হবে ভারতকে!
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
জাবির সেই ছাত্রদল নেতার মৃত্যু
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬