মিয়ানমারের জান্তার বিদ্রোহীদের কাছে বড় পরাজয়

০৭ এপ্রিল ২০২৪, ১১:৪৯ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০১ PM
মিয়ানমারে বিদ্রোহীদের অবস্থান ক্রমেই শক্তিশালী হচ্ছে

মিয়ানমারে বিদ্রোহীদের অবস্থান ক্রমেই শক্তিশালী হচ্ছে © বিবিসি

মিয়ানমারের সামরিক শাসকরা বিদ্রোহীদের কাছে আরও বড় পরাজয়ের মুখোমুখি হয়েছে। তাদের দখল থেকে থাইল্যান্ড সীমান্তের সাথে লাগোয়া গুরুত্বপূর্ণ শহর বিদ্রোহীদের কাছে হাতছাড়া হয়েছে। পূর্ব সীমান্তের শহর মায়াওয়ারি শহরের কয়েকশো সৈন্য কারেন আত্মসমর্পণ করেছে। থাইল্যান্ডের সঙ্গে মিয়ানমারের ব্যবসা-বাণিজ্য হয়, তার বেশিরভাগই এ সীমান্ত শহর দিয়ে হয়।

বিবিসির খবরে বলা হয়েছে, কয়েক সপ্তাহ ধরে অন্য বিদ্রোহী বাহিনীগুলোর সঙ্গে মিলে এ শহরে হামলা চালিয়ে আসছিল কারেন বিদ্রোহীরা। শুক্রবার কারেন ন্যাশনাল ইউনিয়ন ঘোষণা করেছে, মায়াওয়ারি শহরের ১০ কিলোমিটার দূরে থানগানিয়াং শহরে ব্যাটেলিয়নের আত্মসমর্পণ গ্রহণ করেছে।

কারেন ন্যাশনাল ইউনিয়ন একটি ভিডিও প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে, অনেক তরুণ যোদ্ধা বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র দেখাচ্ছে, যা তারা সৈন্যদের কাছ থেকে জব্দ করেছে। মিয়ানমারের সেনাবাহিনীর ধারাবাহিক পরাজয়ের এটি সর্বশেষ উদাহরণ।

আরো পড়ুন: মায়ের ফোনে গেম খেলার সময় উধাও ২ লাখ টাকা, অতপর...

গত কয়েক মাসে শান রাজ্যের এলাকা এবং বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন রাজ্যের বড় এলাকা বিদ্রোহীদের কাছে হারিয়েছে সামরিক জান্তা। হাজার হাজার সৈন্য এর মধ্যেই নিহত অথবা আত্মসমর্পণ করেছে অথবা পালিয়ে গেছে।  ফলে দেশের বাসিন্দাদের জন্য সামরিক বাহিনীতে যোগদান বাধ্যতামূলক করেছে জান্তা সরকার।

উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
close